মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: বারুইপুরে দক্ষিন ২৪ পরগণা পূর্ব জেলা বিজেপির অবস্থান বিক্ষোভে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হুঁশিয়ারি পুলিশকে। পুলিশকে তোপ দেগে রাজ্য সভাপতি বলেন ,পুলিশ এখন আমাদের কর্মীদের প্রতি যে ব্যবহার করছে এটা পুলিশের ব্যাবহার নয় ,এতে আর পুলিশের প্রতি সন্মান রাখা যাবে না ।বারুইপুরে যখন আমাদের দলীয় কার্যালয়ে আক্রমন হয়েছিল তখন আমি থাকলে কয়েক জনের মাথা ফাটিয়ে দিতাম ।
পাশাপাশি রাজ্য সভাপতি আগাম জানিয়ে দেন ,পঞ্চায়েত নির্বাচনে ৪২ শতাংশ ভোটার ভোট দিতে পারেনি , আগামি লোকসভা ভোটে এই ৪২ শতাংশ মানুষ ভোট দেবে , তখন আর দিদির পুলিশ থাকবে না ,দাদার পুলিশ থাকবে আর তখনি পুলিশকে বুথে ঢুকতে দেবো না,এখানকার পুলিশ কে বলবো ভোট কেন্দ্র থেকে ১ কিমি দূরে চেয়ার নিয়ে বসে খৈনী খেতে । এদিন বিজেপির জেলা সভাপতি সহ কয়েক জনের প্রতিনিথি দল বারুইপুর জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেয়।

No comments:
Post a Comment