চাঁদনী, পূর্ব মেদিনীপুর: বুধবার সকালে ওল্ড দিঘার বিশ্ববাংলা ঘাটের কাছে উদ্ধার হল মৃত এক পর্যটকের দেহ। মঙ্গলবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন।মৃতের নাম আজাহার আলি (২৪)। তাঁর বাড়ি কড়েয়া থানার পি-১৪ রোডে। মঙ্গলবার বন্ধুদের সঙ্গে তিনি দিঘায় এসে উঠেছিলেন। এরপর স্নান করতে নেমে ভোর সাড়ে ৪টে নাগাদ ওল্ড দিঘার ২নং ঘাট থেকে নিখোঁজ হয়।
খবর পেয়ে দিঘা থানার পুলিশ সমূদ্রের বিভিন্ন জায়গায় তন্নতন্ন করে তল্লাশি চালায়। বুধবারও একই ভাবে তল্লাশি অভিযানে নামেন দিঘা থানার ওসি বাসুকি নাথ ব্যানার্জী স্বয়ং। অবশেষে আজ ২নং ঘাটেই সকাল ১০:৩০টা নাগাদ দেহটি উদ্ধায় হয়েছে।
এদিন থানায় গিয়ে বন্ধুরা মৃতদেহটিকে শনাক্ত করেন। তাঁরা জানিয়েছেন, কাকতালীয় ভাবে প্রায় বছর তিনেক আগে ১৯ জুন আজাহারের বাবার মৃত্যু হয়েছিল। আর সেই একই দিনে প্রাণ হারাল ছেলেটিও।


No comments:
Post a Comment