লোকসভা নির্বাচন সেমিফাইনাল ম্যাচ: দিলীপ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 15 June 2018

লোকসভা নির্বাচন সেমিফাইনাল ম্যাচ: দিলীপ



মৃন্ময় নস্কর, বারুইপুর: সামনের লোকসভা নির্বাচন সেমিফাইনাল ম্যাচ , বিধান সভা ফাইনাল , নবান্ন থেকে নামিয়ে কালী ঘাটে পাঠাবো মুখ্যমন্ত্রিকে , তৃনমূল আমাদের ভয় পাচ্ছে ,তাই আমাদের আটকাতে পুলিশ প্রশাসন দিয়ে আমাদের হামলা চালাচ্ছে । ওরা অন্যায় করলে চুপ করে বসে থাকার সময় এখন নয় ,উল্টো মার শুরু হচ্ছে ,বিজেপি এক ইঞ্চি জমি ছাড়বে না বুঝিয়ে দিতে হবে , এমন হুশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । শুক্রবার দুপুরে বারুইপুরের রবিন্দ্র ভবনে দক্ষিন ২৪ পরগনা পূর্ব জেলার বিজেপি পারথিদের সন্মান ও সম্বর্ধনা দেওয়া হয় ,এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।


এদিন উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা দেবশ্রী চৌধুরী , বিজেপির জেলা সভাপতি ত্রিদিব মণ্ডল ,সম্পাদক সুনিপ দাস । এদিন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কার্যত লোকসভা ভোটের প্রস্তুতিতে কর্মীদের জোরদার প্রস্তুতি এখন থেকেই নিতেই বললেন , রাজ্য সভাপতি দিলিপ ঘোষ বলেন , পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস না হলে আমরা ৮০ শতাংশ জিততে পারতাম, এখন ৮-১০ মাস আছে রাজ্যে ২২ থেকে ৩২ টি আসন আমাদের পেতে হবে , পুরুলিয়া ঝাড় গ্রামে ফল ভালো হয়েছে , দিন রাত পরিশ্রম করা হয়েছে ,ওখানে কর্মীদের উপর অত্যাচার করা হয়েছে  তবু দল তারা ছারেনি এই দক্ষিন ২৪ পরগনা জেলায় ফল খারাপ হয়েছে  । এখন অধিকার রক্ষার জন্য মানুষ নিজেরাই পশুর মত গন পিটুনি দিয়ে মারছে । রাজ্য সভাপতি জানান , শিক্ষিত মুসলমান সম্প্রদায় বিজেপিতে আসছে ,এখন মুসলমানদের অবস্তা খুব খারাপ । এখন রাজ্যে বিজেপি ছাড়া চর্চা হতে পারে না । দিল্লিতে রাষ্ট্র পতির কাছে পুরুলিয়ার পরিবার কে নিয়ে যাবো  । রাজ্য পুলিশ কে এক হাত নিয়ে রাজ্য সভাপতি বলেন ,পুরুলিয়াতে বলেছিলাম পুলিশ কে গাছে বেঁধে রাখতে , গাড়ি আটকাতে , যা হবে দেখে নেবো । আমরা শেষ দেখে ছাড়বো ।পুলিশ যা ইচ্ছে তাই করবে ভেবেছে ,  পুলিশ সভার অনুমতি না দিলে বিনা অনুমতিতেই সভা হবে ।কিছু পুলিশ নেতাদের  চামচা  আছে তাদের যে  ওষুধ  দেবার দিয়ে দেবো ।  যেখানে কর্মীদের মিথ্যে মামলায় ধরা হবে সেখানে ২০০-৩০০ লোক নিয়ে থানা ঘেরাও হবে । বিডিও অফিস ঘেরাও হবে ,ডি এম অফিস ঘেরাও হবে ,আগামি ২০ জুন বারুইপুরে পুলিশ সুপার অফিস  ঘেরাও অভিযানে আমি নিজে আসবো । আমরা রাজনিতি করতে এসেছি ,কীর্তন করতে নয় , আমাদের আন্দোলন করতে হবে , এক রোখা হিসাবে লড়তে হবে । কর্মীদের উদ্দেশে তিনি বলেন , দল কে বড় করতে হলে মন বড় করুন ,২৯ জুন থেকে ৫ জুলাই সম্পর্ক অভিযান হবে ,বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রের কাজ বোঝাতে হবে । প্রতি বুথে লোক বাড়াতে হবে ,কমিটি গড়তে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad