পাইলট হতে গিয়ে নায়িকা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 June 2018

পাইলট হতে গিয়ে নায়িকা


কঠিন পথ পাড়ি দিয়ে আজ বলিউডের সফল নায়িকা হতে চলেছেন অভিনেত্রী দিশা পাটানি। অডিশনে বহুবার বাদ পড়েছেন, কিন্তু হার মানেন নি। এরপর জ্যাকি চ্যানের মতো আন্তর্জাতিক তারকার সিনেমায় অভিষেক হয় দিশার। সেই যে শুরু আর পেছন ফিরে তাকাননি।
ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে অভিনয় করে নজর কাড়েন দর্শকদের। এরই ধারাবাহিকতায় টাইগার শ্রফ্রের বিপরীতে অভিনয় করেছেন ‘বাঘি ২’ সিনেমায়। দুটি সিনেমাই ব্লকবাস্টার হিট। ক্যারিয়ারের শুরুতেই দুটি শতকোটির ছবি উপহার দিলেন। অথচ সেই নায়িকাই কী না হতে চেয়েছিলেন বিমানের পাইলট।
উত্তর প্রদেশের ছোট শহর নইডার মেয়ে দিশা মিষ্টি ও লাজুক স্বভাবের ছিলেন। পড়াশুনায়ও বেশ মনোযোগী ছিলেন। সেসবের ভেতরে অভিনয়ের কথা কল্পনায়ও আনেননি এ অভিনেত্রী। তিনিই কিনা এখন বলিউড তারকা আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুরদের সঙ্গে পাল্লা দিচ্ছেন! সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বলিউড জার্নি নিয়ে কথা বলেন দিশা।
দিশা বলেন, কখনো ভাবিনি অভিনয় করব। কারণ, ছোট সময়ে এমন কোনো কিছুর সঙ্গেই আমার সম্পর্ক ছিল না। আমি পড়াশুনায় মনোযোগী ছিলাম। আমি পাইলট হতে চেয়েছিলাম। কিন্তু ভাগ্য আমাকে অভিনয়ের দিকে নিয়ে এসেছে।
এ অভিনেত্রী আরো বলেন, একটা সময় মুম্বাইয়ের ছোট ছোট কিছু প্রতিযোগিতায় আমি বিজয়ী হই। মুম্বাইয়ে আসা-যাওয়া শুরু হয় আমার। তখনো প্রকৌশল নিয়ে পড়ছি। মাঝেমধ্যেই আমি মুম্বাইয়ে আসা-যাওয়া করি। নিজেকে তখন বেশ স্বাধীন মনে হয়েছিল। এর মধ্যে কিছু কিছু বিজ্ঞাপনে কাজ করা শুরু করি এবং আমি বুঝতে পারি— মুম্বাইয়েই আমি নিজেকে মেলে ধরতে পারব।’
ক্যামেরার সামনে প্রথম দাঁড়ানোর অভিজ্ঞতা সম্পর্কে এ নায়িকা বলেন, ‘যখন প্রথম আমি ক্যামেরার সামনে দাঁড়ানো শুরু করি, তখন বুঝতে পারি আস্তে আস্তে ক্যামেরাকে আমি ভালোবেসে ফেলেছি। ক্যামেরার সামনে দাঁড়ালে নিজেকে ভুলে যাই। নিজের চরিত্রের সবটুকু ফুটিয়ে তুলতেই মনোযোগী হই।’
উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুটা তেলেগু সিনেমা লোফার দিয়েই করেন দিশা পাটানি। আর প্রথম হিন্দি সিনেমা এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি দিয়ে বাজিমাত করেন। তারপর উপহার দিলেন হিট সিনেমা বাঘি-২। ক্যারিয়ারের শুরু থেকেই আকাশে উড়তে থাকা এই নায়িকা এরপর কী ব্লকবাস্টার উপহার দেন সেটিই দেখার অপেক্ষা।

No comments:

Post a Comment

Post Top Ad