আর বিকিনি পরবে না এঁরা! তাহলে কি পরবে? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 June 2018

আর বিকিনি পরবে না এঁরা! তাহলে কি পরবে?


শরীরের বিচারে নয়, বুদ্ধির মাপকাঠিতেই হোক সৌন্দর্যের প্রতিযোগিতা ৷ বুদ্বিমত্তা প্রাধান্য পাক মহিলাদের সৌন্দর্য বিচারে ৷ এই মর্মে মিস আমেরিকা প্রতিযোগিতা থেকে বাদ পড়ছে বিকিনি রাউন্ড ৷ আর টু পিস সুইম স্যুট পরে মঞ্চে হাঁটতে হবে না প্রতিযোগীদের ৷ এর মাধ্যমে মহিলাদের সমানাধিকারের পক্ষে আরও একধাপ এগোনো গেল বলেই মত কর্তৃপক্ষের ৷

১৯২১ সাল থেকে শুরু হওয়া মিস আমেরিকা প্রতিযোগিতার সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে ছিল বিকিন রাউন্ড ৷ তবে এই রাউন্ডকে বাই বাই বলতে একটুও দ্বিধা নেই আয়োজকদের ৷ বিকিনি পর্বের জন্য অনেক প্রতিযোগীই প্রতযোগিতায় অংশ নেওয়ার থেকে এড়িয়ে যান , জানিয়েছেন অনুষ্ঠানের চেয়ারম্যান গ্রেটচেন কার্লসন ৷ কার্লসন নিজেও এই খেতাব জেতেন ১৯৮৯-এ ৷

৯জন আয়োজকের মধ্যে ৭জনই এই সিদ্ধান্তে একমত ৷ অর্থাৎ আগামিদিনে মিস আমেরিকা প্রতিযোগিতা আর দেখা মিলবে না স্বল্পবস্ত্রের সুন্দরীদের ৷ ৩-৪ বছর ধরে মিস ওয়ার্ল্ড  প্রতিযোগিতা থেকেও বাদ পড়েছে বিকিনি পর্ব ৷ যদিও গতকালই মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় হৈহৈ করে হয়েছে এই টু পিস রাউন্ড ৷ এখন দেখার মহিলাদের সৌন্দর্য বিচারে আর কোন কোন দেশ শরীরের বাঁধন ছেড়ে মন ও মস্তিষ্কের তুখরতার ওপর জোড় দেয় ৷

No comments:

Post a Comment

Post Top Ad