আল আকসা মসজিদের আদলে ঈদ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 14 June 2018

আল আকসা মসজিদের আদলে ঈদ




‌জেরুজালেমের আল আকসা মসজিদের আদলে ঈদের থিম। বারুইপুরের কবি নজরুল সরনি ঈদ মিলন উৎসব কমিটির উদ্যোগে এবারের ইদের থিম আল আসকা মসজদের ক্ষুদ্র সংস্করন। সঙ্গে সবে মিরাজের প্রদর্শনীও থাকছে। বৃহস্পতিবার বিকালে এই ঈদ মিলন উৎসবের সূচনা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জী। সঙ্গে ছিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি নূর আলাম চৌধুরি, সাংসদ আহমেদ হাসান ইমরান, ফুটবলার মেহতাব হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিরা।


 এদিন উৎসবের সূচনা করে বিমান ব্যানার্জী বলেন, আসলে আমরা মন্দির মসজিদে গিয়ে প্রার্থনা করি শান্তিতে থাকার। সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রতি বজায় রাখার। এই কয়েকদিন এই ঈদ মিলন প্রাঙ্গনে বহু মানুষের সমাগম হবে। সব ধর্মের মানুষ মিলে মিশে একাকার হয়ে যাবেন। এখানেই উৎসবের সার্থকতা। অনুষ্ঠানে অন্য বক্তরা আল আসকা মসজিদের পবিত্রতার কথা বর্ননা করেন। এশিয়ান পেন্টস শারদ সন্মান জয়ী শিল্পী সুশান্ত পালের শিল্প নির্দেশনায় আল আসকার ক্ষুদ্র সংস্করনটি তৈরি হয়েছে। দিনরাত ধরে প্রায় ৪০ জন শ্রমিক কাজ করে এই মন্ডপটি তৈরি করেন।ঈদ উপলক্ষ্যে এখানে সবে মিরাজের প্রদর্শনীও চলবে।

No comments:

Post a Comment

Post Top Ad