পুলিশের এনকাউন্টারে নিহত এক মাওবাদী। ঘটনাটি ছত্তিশগড়ের ভৈরমগড় থানা এলাকার। এলাকা থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। চলছে তল্লাশি অভিযান।
রবিবার ভৈরমগড় এলাকায় মাওবাদীদের খোঁজে অভিযান চালায় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। পালটা গুলি চালায় পুলিশও।নিহত হয় এক মাওবাদী। অপরদিকে কোন্দাগাঁও-র জঙ্গলে অভিযান চালিয়ে বেশকিছু আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। এই অস্ত্রগুলি মাওবাদীরা লুকিয়ে রেখেছিল বলে খবর।

No comments:
Post a Comment