ছেলেধরা সন্দেহ, খুন ২ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 June 2018

ছেলেধরা সন্দেহ, খুন ২



ছেলেধরা সন্দেহে দুই যুবককে পিটিয়ে খুন করা হল। ঘটনায় অভিযুক্ত গ্রামবাসীদের একাংশ। ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে জানা যায়, ওই দুই যুবক নিরপরাধ। ঘটনাটি অসমের কার্বি আঙলং এলাকায়। মৃত দুজনের নাম অভিজিৎ নাথ ও নীলোৎপল দাস। তাঁরা অসমের ডোকমোকা এলাকা দিয়ে বেড়াতে যাচ্ছিলেন।


সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ডোকমোকা এলাকায় কয়েকজন ছেলেধরা আশ্রয় নিয়েছে। অভিজিৎ ও নীলোৎপল একটি কালো রঙের SUV-করে কাংখিলাংসো যাচ্ছিলেন। ডোকমোকা এলাকা দিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়ি ঘিরে ধরে কয়েকজন। এবং দাবি করে অভিজিৎ ও নীলোৎপল ছেলেধরা। তাঁরা যে ছেলেধরা নন তা বারবার বুঝিয়েও ব্যর্থ হন। এরপর স্থানীয় বাসিন্দারা তাঁদের বেধড়ক মারধর শুরু করেন। দু’জনেরই ঘটনাস্থানে মৃত্যু হয়।

জানা গেছে, নীলোৎপল সাউন্ড ইঞ্জিয়ারিং নিয়ে পড়াশোনা করতেন। শুক্রবার বিকেলের ওই ঘটনার একটি ভিডিও ঘুরছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, তাঁদের না মারার আর্জি করছেন নীলোৎপল। বারবার বলছেন, “আমাকে মারবেন না। আমি সত্যি কথা বলছি। আমার বাাবার নাম গোপাল চন্দ্র দাস। আমাদের ছেড়ে দিন।” কিন্তু উত্তেজিত জনতা তাঁর কথায় কান দেয়নি।

অসমের মুখ্যমন্ত্রী সর্বোনন্দ সনোয়াল অসম পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনেরাল মুকেশ আগরওয়ালকে নির্দেশ দিয়েছেন পুরো বিষয়টি দেখার জন্য। তিনি বলেন, “সোশাল মিডিয়ার একটি গুজবের কারণে যে ঘটনা ঘটল তা নিন্দনীয়।”

এবিষয়ে মুকেশ আগরওয়াল বলেন, “ওই দুই মৃত যুবকের ফোন আমাদের কাছে আছে। এবং যে ফোনের মাধ্যমে পুরো ঘটনার ভিডিও করা হয়েছিল সেই ফোনটিও বাজেয়াপ্ত করা হচ্ছে। অভিযুক্তরা খুব তাড়াতাড়ি গ্রেপ্তার হবে।”

No comments:

Post a Comment

Post Top Ad