শক্তিশালি কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে চমক তৈরি করেছে এশিয়ার দেশ জাপান। লাতিন আমেরিকার কোনো দেশের বিরুদ্ধে এটিই জাপানের প্রথম জয়।
খেলার শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায় জাপান। খেলার ৩ মিনিটে পেনাল্টি বক্সে কার্লোস সানচেজ হাত দিয়ে গোল ঠেকানোর চেষ্টা করেন। তিনি লাল কার্ড দেখায় কলম্বিয়া ম্যাচের শুরুতেই ১০ জনের দলে পরিণত হয়েছেন। ৬ মিনিটের সময় স্পট কিক থেকে জাপানের অভিজ্ঞ মিডফিল্ডার শিনজি কাগাওয়া গোল করেন। বিরতির আগে ম্যাচ সমতায় ফেরাতে সক্ষম হয় কলম্বিয়া। কিন্তু ম্যাচের ৭৩ মিনিটের মাথায় জাপানের ওসাকো গোল দিয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নিয়ে যান। শেষপর্যন্ত ২-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে জাপান।
নিজেদের সেরা খেলোয়াড় ছাড়া খেলতে নামা কলম্বিয়া রাশিয়া বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখে ম্যাচের শুরুতেই। মাত্র তিন মিনিটের মাথায় ডি বক্সের ভেতরে শিনজি কাগাওয়ার শট ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে আটকে দেন কার্লস সানচেজ। সঙ্গে সঙ্গে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন এবং সানচেজকে সরাসরি লাল কার্ড দেন। স্পট কিক থেকে গোল করে জাপানকে এগিয়ে দেন কাগাওয়া।৮ মিনিটে হুয়ান কুইনটেরোর অসাধারণ এক ফ্রি কিকে সমতায় ফেরে ১০ জনের দলে পরিণত হওয়া কলম্বিয়া। প্রথমার্ধ শেষে খেলার স্কোর কলম্বিয়া-১ জাপান-১। ম্যাচের ৭৩ মিনিটের মাথায় জাপানের ওসাকো জাপানের পক্ষে জয় সূচক গোলটি করেন (২-১)। কর্নার থেকে উড়ে আসা বলে জটলার ভেতর দাঁড়িয়ে হেড করে জালে পাঠিয়ে জাপানকে ঐতিহাসিক জয় এনে দেন ওসাকো।
পেশির ইনজুরিতে থাকায় কলম্বিয়ার রদ্রিগেজ এদিন শুরুতে বেঞ্চে থাকেন। তিনি বদলি হিসেবে মাঠে নামেন ৫৯তম মিনিটে। দুই দলই ৪-২-৩-১ ফর্মেশনে খেলতে নামে। আগের পাঁচ বিশ্বকাপের মধ্যে ২০১০ সালে কেবল জাপান নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে পেরেছিল। সেটি ছিল ক্যামেরুনের বিপক্ষে।

No comments:
Post a Comment