ঘর ভাঙ্গছে বিপাশার? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 June 2018

ঘর ভাঙ্গছে বিপাশার?


যেকোনও উৎসব, যেকোনও অনুষ্ঠানে স্বামী করণের সঙ্গে ছবি দিতে ভোলেন না বিপাশা বসু। বিপাশা ও করণের মাখোমাখো ছবি দেখার জন্য হন্যে হয়ে থাকেন নেটিজেনরা। কিন্তু হঠাৎই এমনকী হল বিপাশার জীবনে, যে জীবনের কষ্টের কথা পোস্ট করলেন তিনি। তাহলে কী করণের সঙ্গে সম্পর্কে ছেদ পড়ছে নায়িকার।
করণ-বিপাশা এসব কিছু না বললেও, বলিউড গুঞ্জন কিন্তু এমনটাই বলছে। কারণ, বেশ কিছুদিন হল করণের থেকে একটি বেশিই দুরত্ব বাড়িয়েছেন নাকি বিপাশা।
বিয়ের আগে ও পড়ে করণকে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট দিতেন বিপাশা গত কয়েক মাসে তা যেন উধাও। তবে এই নিয়ে কোনও কিছুই প্রকাশ্যে বলতে চাননি বিপাশা ও করণ। কিন্তু নায়িকার ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে জল্পনা চলছেই।

No comments:

Post a Comment

Post Top Ad