শখের বিএমডাব্লু সহ কবর বাবার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 June 2018

শখের বিএমডাব্লু সহ কবর বাবার




অভিনব কায়দায় বাবার শেষকৃত্য করলেন নাইজেরিয়ার এক ব্যক্তি। মৃত বাবাকে কফিনের পরিবর্তে ৬০ লাখ বিএমডাব্লুতে শুইয়ে সমাধিস্থ করলেন!
নাইজেরিয়ার আনাম্ব্রা প্রদেশের দক্ষিণে ইহিয়ালা গ্রামের বাসিন্দা আজুবুইকে নামের লোকটি নাকি কোনও এক সময় বাবাকে দামী গাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি বাবা বেঁচে থাকতে পূরণ করা সম্ভব হয়নি। তাই বুড়ো বাবা মারা যাওয়ার পর ৬৬ হাজার ইউরোয় (ভারতীয় মুদ্রায় আনুমানিক ৬০ লাখ টাকা) একেবারে নতুন একটি বিএমডব্লু কেনেন। সেই গাড়িতে বাবাকে শায়িত রেখে কবর খুঁড়ে সেটি ঢুকিয়ে মাটি চাপা দেন।



সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, গাড়িটি কবরের ভিতরে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে।

বাবার জন্য এত দামী গাড়ি কেনা তাঁর কাছে অর্থের অপব্যয় মনে না হলেও সোস্যাল মিডিয়ার লোকজন আজুবুইকেকে রেহাই দিচ্ছে না। এটা নাকি তাঁর ‘স্বার্থপরতা’, ‘নির্লজ্জের মতো বৈভবের প্রদর্শন’ বলে মনে হচ্ছে অনেকের। কেউ বলেছে, ওকে এজন্য গ্রেফতার করা উচিত। লোকটা মনে হয় পাগল। ওকে মানসিক রোগ সারানোর ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেক আপ করালে হয়।
আরেকজন বলেছেন, ওই অর্থে সবার কাজে লাগে এমন কিছু তৈরি করে প্রয়াত বৃদ্ধের নামে উত্সর্গ করা যেত।

সূত্র: এবিপি

No comments:

Post a Comment

Post Top Ad