ভয়ংকর মানবিকতা: কুকুরের গায়ের উপর গরম পিচ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 June 2018

ভয়ংকর মানবিকতা: কুকুরের গায়ের উপর গরম পিচ



আগরার একটি এলাকায় তৈরি হচ্ছিল রাস্তা। রাস্তার ধারে শুয়ে ঘুমোচ্ছিল একটি সারমেয়। রাস্তা তৈরির জন্যে নির্মানকর্মীরা এসে সেই সারমেয়টিকে তুলে না দিয়ে তারওপর দিয়েই গরম পিচ ঢেলে দেয়। এরপর সেই কুকুরের শরীরের ওপর রোলার কোস্টার চালিয়ে পিচ ঢালা রাস্তা তৈরি করে ফেলে নির্মানকর্মীরা।আগরায় যে রাস্তাটি ফুল সইদ ক্রসিং থেকে সার্কিট হাউস ও তাজমহলের দিকে যাচ্ছে, সেখানেই এই ঘটনাটি ঘটেছে।

এক অবলা প্রাণীর ওপর এমন নৃশংসতা হওয়ার ছবি তুলে ফেসবুকে দিয়ে দেন কোনও এক নেটিজেন। এরপরই ক্ষোভে ফেটে পড়েন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।সমাজকর্মী এবং সারমেয়প্রেমীরা সোশ্যাল মিডিয়ায় তাঁদের ক্ষোভ উগড়ে দেন। নির্মাণকর্মীদের এমন নৃশংসতা দেখে বাক্যহারা হয়ে গিয়েছেন বহু নেটিজেন। তাঁদের দাবি, অপরাধীদের খুঁজে বের করে এখনই কড়া শাস্তি দিতে হবে। মনুষত্ব্যের অপমান এটি।ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। আগরা সদর থানায় দায়ের হয়েছে এফআইআর।অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে জানিয়েছেন এসএইচও।

সূত্র: এবিপি

No comments:

Post a Comment

Post Top Ad