অরিন্দম হরি : নিজ জমির গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাসনাবাদে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হাসনাবাদ থানার বিশপুর গ্রামে। আহত অবস্থায় দুজন টাকী গ্রামীণ হাসপাতালে ভর্তি।
স্থানীয় সূত্রে জানা গেছে যে , মাস দেড়েক আগে অনির্বাণ বাছাড়ের বাড়ি সংলগ্ন মেহগনি গাছ কেটে নিয়ে যায় স্থানীয় শহিদুল শেখ নামক এক ব্যক্তি । তার পর স্থানীয় পঞ্চায়েতের কাছে বিচারে যায় অনির্বান বাবু, যাতে পুনরায় এই ঘটনা আর না ঘটায় শহিদুল কিন্তু আবার মঙ্গলবার শহিদুল বাঁশঝাড়ে বাশঁ কাটতে আসলে অনির্বাণ বাছাড় তা কাটতে বাঁধা দেয় । ফলে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় । তখন শহিদুল শেখ দাঁ দিয়ে অনির্বাণ বাছাড় ও তার দাদাগৌতম বাছাড়কে আঘাত করে । তারা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় টাকী গ্রামীণ হাসপাতালে আসেন। এর পর প্রাথমিক চিকিতসার পর ছেড়ে দেয় হাসপাতাল। এই ঘটনায় শহিদুল শেখের নামে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেছে অনির্বাণ বাছাড়ের পরিবার ।

No comments:
Post a Comment