টগরির ঝুলন্ত দেহ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 June 2018

টগরির ঝুলন্ত দেহ




গৃহ বধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল নিউটাউনের থাকদারির নোয়াপাড়া এলাকায়। মৃত গৃহবধুর নাম টগরি প্রামানিক (২৫)।

পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে শাশুড়ি ও  প্রতিবেশিরা দেখতে পায় ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে টগরি। এগারো বছর আগে পাড়ার বাসিন্দা তাপস প্রামানিক এর সাথে বিয়ে হয়।মঙ্গলবার রাতে তার স্বামী বাড়িতে ছিল না এবং তার ছোট সন্তান, শাশুড়ি অন্য ঘরে খাওয়া দাওয়া পর ঘুমিয়ে পড়ে। এদিন সকালে ঘুম থেকে না উঠলে ডাকতে গিয়ে পাখার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এর পর নিউটাউন থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় । তবে কি কারনে সে আত্মহত্যা করল না এই মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য আছে সেটা খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad