মুক্তি পেতে চলেছে রাজকুমার হিরানির ছবি ‘সঞ্জু’৷ রণবীর কাপুর অভিনীত ‘সঞ্জু’ চরিত্র দেখার অপেক্ষায় মুখিয়ে সিনেমাপ্রেমীরা৷ তার আগেই ফের সমস্যায় জড়ালেন ছবির দুই অভিনেতা–অভিনেত্রী, রণবীর কাপুর এবং অনুষ্কা শর্মাসহ পরিচালক রাজকুমার হিরানি৷
একটি বিশেষ দৃশ্যের জন্য মহিলা কমিশনে রণবীর কাপুরের নামে দায়ের হয়েছে অভিযোগ৷ ওই দৃশ্যে অনুষ্কা থাকায়। অভিযোগের আওতা থেকে বাদ পড়েননি তিনিও৷ একটি দৃশ্যে ছবির সঞ্জয় দত্ত জানাচ্ছেন, ৩০৮ জন মহিলার সঙ্গে তাঁর দৈহিক সম্পর্কের কথা৷ সেই দলে যৌনকর্মীও রয়েছেন। এই যৌনকর্মীদের নিয়ে রণবীরের একটি বক্তব্য থেকেই যাবতীয় সমস্যার সূত্রপাত৷ The National Commission of Women-এর কাছে এই নিয়ে একটি অভিযোগ জমা পড়েছে৷ মহিলা কমিশনের অভিযোগ, ‘সঞ্জু’র এই দৃশ্যায়ণে মহিলাদের অপমান করা হয়েছে৷ আর সেই কারণেই রণবীরের নামে মানহানির অভিযোগ দায়ের হয়েছে৷
চকচকে গ্ল্যামারের দুনিয়া থেকে গরাদের পেছনের অন্ধকার জগত সাফল্য, প্রেম, ব্যর্থতা, ফের ঘুরে দাঁড়ানো নিয়ে বর্ণময় সঞ্জয়ের জীবন। অভিনেতার জীবনে রয়েছে বিনোদনের সব রস। আর সেই নিয়ে পর্দায় কাহিনি বুনেছেন রাজকুমার হিরানি।
টিজার বা গান মুক্তির আগে টুইটারে এবং ক্যামেরায় ধরা অবশ্য পড়েছিল রণবীরের ‘সঞ্জু’ লুক। কিন্তু তা এতটা স্পষ্ট ছিল না। তাই টিজার দেখার পর রণবীদের প্রশংসায় পঞ্চমুখ সিনেমহল। এই চরিত্রের জন্য নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন ‘রকস্টার’। সঞ্জয় দত্তের হাঁটা চলা থেকে শুরু করে চোখের চাহনি, কথা বলার ধরণ হুবহু তুলে ধরেছেন তিনি। এর জন্য সঞ্জয় দত্তের সঙ্গে নাকি সময়ও কাটিয়েছেন তিনি৷

No comments:
Post a Comment