গ্যাস মেরামতির সময় এজেন্সির টেকনিশিয়ানের ভুলের খেসারত দিতে হল অবসরপ্রাপ্ত বৃদ্ধ গ্রাহক দম্পতিকে।ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের মহাপাত্রপাড়ায়।
স্থানীয় সূত্রের খবর, মহাপাত্রপাড়ার অবসরপ্রাপ্ত পুর্ত দফতরের কর্মী মনোরঞ্জন সেনের বাড়ির রান্নার গ্যাস খারাপ হয় । গ্যাস মেরামতির জন্য টেলিফোনে এইচ পি গ্যাস এজেন্সির ইমার্জেন্সি টেলিফোন নম্বরে ফোন করেন মনোরঞ্জন বাবু । বেলা এগারোটার দিকে একজন টেকনিশিয়ান বাড়িতে ঢুকে গ্যাস মেরামতির কাজ করছিলেন । সেই সময় আচমকাই রান্নাঘরে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে । ভয়াবহ আগুনে ঝলসে যান সামনে দাঁড়িয়ে থাকা মনোরঞ্জন সেন ও তাঁর স্ত্রী গীতা সেন । হালকা জখম হন টেকনিশিয়ান প্রশান্ত দাসও । বৃদ্ধ দম্পতির আর্ত চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে আহত তিনজনকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান । চিকিৎসকরা জানিয়েছেন মনোরঞ্জন বাবুর শরীরের ৭০ শতাংশ ও গীতা সেন এর শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে । মনোরঞ্জন বাবুর বাড়ির মলিকের দাবি অনভিজ্ঞ টেকনিশিয়ান ভুলবশত গ্যাসের সিলিন্ডারের কানেকশন খুলে রেখেই আগুন জ্বালানোর চেষ্টা করায় এই বিপত্তি ঘটে । গ্যাস এজেন্সির তরফে দাবি করা হয় টেকনিশিয়ান যথেষ্ট অভিজ্ঞ । গ্যাস লিক করার কারনেই দুর্ঘটনাটি ঘটেছে ।
সূত্রঃ প্রেসকার্ড

No comments:
Post a Comment