কলকাতার বাসে অগ্নিকাণ্ড - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 15 June 2018

কলকাতার বাসে অগ্নিকাণ্ড




রাসবিহারী অ্যাভিনিউতে একটি চলন্ত বাসে আগুন লাগল। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থানে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কেউ হতাহত হয়নি।

আজ দুপুরে রাসবিহারী অ্যাভিনিউ দিয়ে যাচ্ছিল ৩সি/১ রুটের একটি বাস। ট্র্যাঙ্গুলার পার্কের সামনে বাসটিতে আগুন লেগে যায়। তৎপরতার সঙ্গে বাস থামিয়ে দেন চালক। ধোঁয়ায় ভরে যায় বাসটি। নেমে পড়েন যাত্রীরা। তবে সঠিক সময়ে বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়ার ফলে কেউ আহত হননি।
খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থানে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান, ইঞ্জিন গরম হয়ে যাওয়ার ফলেই বাসে আগুন লেগেছে। বাসটিকে গড়িয়াহাট থানায় নিয়ে যাওয়া হয়।

No comments:

Post a Comment

Post Top Ad