জামাইষষ্ঠী ধামাকা: মমতার উপহার আধবেলা ছুটি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 15 June 2018

জামাইষষ্ঠী ধামাকা: মমতার উপহার আধবেলা ছুটি





পশ্চিমবঙ্গে বিবাহিত সরকারি কর্মীরা আগামী ১৯ জুন জামাইষষ্ঠী উপলক্ষে সরকারের পক্ষ থেকে অর্ধদিবস ছুটি উপহার পাচ্ছেন। ২০১৩ সাল থেকে মমতা বন্দোপাধ্যায়ের সরকার বিবাহিত কর্মীদের জামাইষষ্ঠীর দিন আধবেলা করে ছুটি দিয়ে আসছে। খবর এনডিটিভির।

পশ্চিমবঙ্গ অর্থ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আনন্দের সঙ্গে ঘোষণা করা হচ্ছে, আগামী ১৯ জুন জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্য সরকারের অধীনে সব শহুরে ও গ্রামীণ প্রতিষ্ঠান, কর্পোরেশন, শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠানের অফিস দুপুর দুইটায় ছুটি হয়ে যাবে।



তবে ব্যতিক্রমও আছে। স্টাম্প রেভেনিউর কালেক্টরের অফিস, নিবন্ধন কর্মকর্তার অফিস, কলকাতা ও রাজ্যের স্টেট বেভারেজেস কর্পোরেশনের অফিস পূর্ণদিবস খোলা থাকবে। ওইসব অফিসের কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে না।

No comments:

Post a Comment

Post Top Ad