প্রতিবছরই লাখ টাকা দামের গরুর খবর জনমুখে ছড়িয়ে যায়। আগ্রহের কেন্দ্রবিন্দুতেও থাকে তাই দামি গরু। তবে এবার দামের দিক দিয়ে বাজিমাত করে দিল মুন্নু নামের এক ছাগল।
দামি দামি গরুকে টক্কর দিয়ে ভারতের ইন্দোরের রানিপুরা হাটে এই ছাগলটি বিক্রি হয়েছে প্রায় সাড়ে ৬ লাখ টাকায়! এত দামে বিক্রি হওয়া কোনো ছাগলের কথা কে কবে শুনেছে জানা নেই স্থানীয়দের।
অবিশ্বাস্য শোনালেও এত দাম দিয়ে ছাগলটি কিনে নেন জামিল খান। এ দাম দিয়ে ছাগল কেনার কারণটিও রীতিমত চমকে দেয়ার।
ক্রেতা জামিল খান জানান, পারিবারিক ঐতিহ্য মতে পরিবারের ছোট সন্তানের পছন্দ মত কেনা হয় কোরবানীর পশুটি। আর সেই ঐতিহ্য রক্ষা করতে গিয়ে মুন্নুকে কেনেন এই আকাশ ছোঁয়া দামে।

No comments:
Post a Comment