হুগলিতে পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 June 2018

হুগলিতে পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা


মহা সমারহে পালিত হল শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের ৬২ তম স্নানযাত্রা বৃহস্পতিবার পঞ্জিকা মেনে সকাল ৮,৪০ মিনিটে জগন্নাথ দেবের মন্দিরের পাশেই স্নানপিড়ির মাঠের নাট মন্দিরে জগন্নাথ, বলভদ্র শুভদ্রার স্নানযাত্রা সম্পন্ন হয়


প্রথা মেনে নাট মন্দিরে তিন বিগ্রহকে ২৮ঘড়া গঙ্গা জল ও দেড় মন দুধ দিয়ে প্রায় ১৫মিনিট ধরে স্নান করানো হয়। এদিন সকাল থেকেই স্নানযাত্রা উপলক্ষে কয়েক হাজার মানুষ শ্রীরামপুরে স্নানপিড়ির মাঠে জড়ো হয়। বিগ্রহের মাথায় দুধ গঙ্গাজল ঢালার সঙ্গে সঙ্গেই ভক্তরা হরিনাম সংকীর্তন শুরু করতে থাকেন
এবছর রথযাত্রা অনুষ্ঠিত হবে ১৪ জুলাইশ্রীরামপুরের পাশাপাশি গুপ্তীপাড়াতেও বৃন্দাবন জিউর মঠের নাট মন্দিরে স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। শ্রীরামপুর জগন্নাথ মন্দিরের প্রধান সেবাইয়েত সৌমেন অধিকারী বলেন, প্রথা মেনে ভাদ্রমাসের সাড়াসাড়ি বানের সময়ে গঙ্গা থেকে আঠাস ঘড়া গঙ্গাজল তুলে রাখতে হয়। সেই জলের সঙ্গে দেড়মন দুধ মিশিয়ে জগন্নাথ, বলভদ্র ও শুভদ্রাকে স্নান করানো হয়। স্নানের পরে তিন বিগ্রহকে মূল মন্দিরের গর্ভ গৃহে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যের সময়ে বিগ্রহের জ্বর আসে। তারপরেই তাদের শরীর লেপ কম্বলে মুড়িয়ে দেওয়া হয়। এদিনের পর থেকে মন্দিরের মূল দরজা বন্ধ হয়ে যায়। বিগ্রহদের সুস্থ করার জন্য মেদিনীপুর থেকে কবিরাজদের এনে পাচন দেওয়া হবে। সাত আট দিনের মাথায় জগন্নাথ, বলভদ্র ও শুভদ্রা সুস্থ হয়ে উঠবে। তারপরেই বিশেষ পূজা পাঠ শুরু হবে। রথযাত্রার একদিন আগে মন্দিরের দরজা খুলে দেওয়া হবে।

No comments:

Post a Comment

Post Top Ad