হোটেল চেকিং - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 June 2018

হোটেল চেকিং



আসানসোল: কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত বেশ কয়েকটি হোটেলে ইবির নেতৃত্বে বুধবার অভিযান চালালো পুলিশ ৷ভাগাড় কাণ্ডের পর রাজ্য জুড়ে তৎপর হয়েছে প্রশাসন ৷মূলত হোটেল রেস্টুরেন্টগুলিতে পরিবেশিত খাদ্যের গুণগত মান যাচাই এক কাজ শুরু করে স্বাস্থ্য দপ্তর ও ইবি ৷বুধবার আসানসোলের কুলটি অঞ্চলের হোটেলগুলিতেও খাবারের মান যাচাই করতে হাজির হয় ইবি ও চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ৷

জাতীয় সড়কের উপর বেশ কয়েকটি হোটেলে অভিযান চালানো হয় ৷এদিনের অভিযানে নেতৃত্ব দেন ইবির পক্ষ থেকে শম্পা বোস,ডিডি ও চৌরঙ্গী ফাঁড়ির পক্ষ থেকে সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর ৷ অভিযান শেষে হোটেল মালিকদের সতর্কবার্তা দেওয়া হয় ৷

No comments:

Post a Comment

Post Top Ad