এলপিজি সিলিন্ডার ভর্তি গাড়ির সাথে দশচাকা লরির মুখোমুখি সংঘর্ষে প্রান গেলো ৪জনের। বুধবার বিকেলে এই মর্মান্তিক পথ দূর্ঘটনাটি ঘটেছে পান্ডুয়া থানার সিমলাগর গোয়ারা মোড়ে জিটি রোডের উপর। মৃতদের নাম হল উজ্বল প্রামানিক(৩৮)। বাড়ি চুঁচুড়া থানার কাছারীপাড়া এলাকায়।
বুদ্ধ ঘোষ(৪০) বাড়ি চুঁচুড়া থানার সংহতিপল্লি এলাকায়। মহেশ হাঁড়ি(৪৪) চুঁচুড়া
থানার ডানলপ গেট এলাকায়। ড্রাইভারের নাম প্রানেশ পাল(৪৮)। বাড়ি চুঁচুঁড়া থানার
ঝাঁপপুকুর এলাকায়।
ঘটনাপ্রসঙ্গে জানা গিয়েছে, এদিন বিকেলে রান্নার গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে বৈচি থেকে সাহাগঞ্জের দিকে ফিরছিলো একটি ম্যাটাডোর। বিকেল চারটে নাগাদ গোয়ারার মোড়ের কাছে ওই ম্যাটাডোরের সাথে উল্টোদিক থেকে আসা একটি দশচাকা লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ম্যাটাডোরের চালক সহ ওই গাড়িতে থাকা মোট চারজনের। ঘাতক দশচাকা গাড়িটির চালক সহ খালাসি পলাতক। পান্ডুয়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

No comments:
Post a Comment