ইছামতী নদীতে নিখোঁজ কিশোরী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 June 2018

ইছামতী নদীতে নিখোঁজ কিশোরী




ভিক্ষা করে আর বাড়ি ফেরা হল না হাসনাবাদের  দুঃস্থ এক যুবতীর। বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার পার হাসনাবাদে নৌকা থেকে ইছামতী নদীতে পড়ে নিখোঁজ কিশোরী। নাম পিঙ্কি দেবনাথ (১৮), বাড়ি হাসনাবাদের শিমুলিয়ায়। অন‍্যান‍্য দিনের মতো বুধবারও সে বাড়ি থেকে বেরিয়েছিল ভিক্ষা করে তার পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন‍্য । সে পার হাসনাবাদ থেকে সকাল ৮ টা নাগাদ নৌকা ধরেছিল হাসনাবাদে আসার জন‍্য । কিন্তু হঠাৎই অসাবধনতা বশতঃ সে নৌকা থেকে ইছামতী নদীতে পড়ে যায় । হাসনাবাদ থানার পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী বি.এস.এফের যৌথ উদ‍্যোগে ইছামতী নদী  তার দেহ উদ্ধারের চেষ্টা করছে । কিন্তু এখনও তার দেহ খুঁজে পাওয়া যায়নি ।

No comments:

Post a Comment

Post Top Ad