চলতি বছর উচ্চ
মাধ্যমিকের ফলাফলে মেধা তালিকায় হুগলি জেলা অনেকটাই এগিয়ে।
চলতি বছর উচ্চ
মাধ্যমিকে চতুর্থ হয়েছে সিঙ্গুর মহামায়া হাইস্কুলের ছাত্র দিব্যদুত শাসমল। তার মোট
নম্বর (৪৮৭)। আগামী দিনে তিনি চিকিৎসক হতে চান। ওই স্কুল থেকেই চলতি বছর ৪৮৪ নম্বর
পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষ্যায় সপ্তম হয়েছেন গার্গী চট্টোপাধ্যায়। তিনিও আগামী
দিনে চিকিৎসক হতে চান।
৪৮৬ নম্বর পেয়ে উচ্চ
মাধ্যমিকে পঞ্চম হয়েছেন পান্ডুয়া শশিভূষণ হাই স্কুলের ছাত্র মহন্মদ সরিফুল ইসলাম।
তার বাড়ি মূর্শিদাবাদে। সে আগামী দিনে ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে চায়।
৪৮৫ পেয়ে হুগলিতে তিনজন
ষষ্ঠ স্থান অধিকার করেছে। প্রথমজন দেবদত্তা পাল। চুঁচুড়ার বিনোদনী গার্লস স্কুলের
ছাত্রী। সে মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল।
উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ
স্থান অধিকার করেছে। আগামী দিনে সে চিকিৎসক হতে চায়। দ্বিতীয় জন হলেন মধুরিমা
মুখোপাধ্যায়। তিনি উত্তরপাড়া গার্স স্কুলের ছাত্রী। তার প্রাপ্য নম্বর ৪৮৫।
তৃতীয় জন হলেন, কুন্তল
বীট। সে আরামবাগ হাইস্কুলের ছাত্র। তিনি পেয়েছেন ৪৮৫। আগামী দিনে সে চিকিৎসক হতে
চান।
৪৮২ নম্বর পেয়ে নবম
হয়েছেন আরামবাগ হাইস্কুলের ছাত্র সৌভিক চন্দ্র। সৌভিক চন্দ্রও ভবিষ্যতে চিকিৎসক
হতে চান।

No comments:
Post a Comment