বিলুপ্ত প্রায় পাখির দেখা
মিলল চন্দননগরে। বৃহষ্পতিবার রাতে
চন্দননগরে ওই পাখিটির সন্ধ্যান পাওয়া গিয়েছে।
ঘটনার দিন রাতে চন্দননগরের ভাগাড়
মোড়ের কাছে অশোক রায়ের বাড়িতে ওই পাখিটির খোঁজ পাওয়া যায়। ওই রাতে স্থানীয় অশোক
রায় তার বাড়ি থেকে বাইরে বের হতে গিয়ে পাখিটিকে দেখতে পান। প্রথমে তিনি ভুল করে
পাখিটিকে ময়ুর ভেবে বসেন। খবর দেওয়া হয় বন দফতরকে। কিন্তু সেখান থেকে কোনও উত্তর
মেলেনি। শুক্রবার সকালে খবর দেওয়া হয় চন্দননগর থানায়। খবর পেয়ে ছুটে যান পশুপ্রেমি
চন্দন ক্লেমেন্ট।
চন্দন বাবু জানান, এটি
ময়ুর নয়। পাখিটির নাম মরেন। মানে জলমুরগী। থানার আই সি শুভেন্দু বন্দোপাধ্যায়ের
নিদেশে এসআই প্রদীপ দাস চন্দন বাবুকে সংঙ্গে নিয়ে চুচুড়া বনদপ্তরের বিট অফিসারের
হাতে পাখিটিকে তুলে দেন। এই গোটা ঘটনায় বনদপ্তরের ভুমিকা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে।

No comments:
Post a Comment