রেস ৩ শুটিংয়ে বাস্তব জীবনের ক্ষত জ্যাকলিন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 June 2018

রেস ৩ শুটিংয়ে বাস্তব জীবনের ক্ষত জ্যাকলিন!


আগামী শুক্রবারই মুক্তি পাচ্ছে সলমন খান জ্যাকলিন ফার্নান্ডেজ অভিনিত বহু প্রতীক্ষিত ছবি রেস ৩। ভাইজানের পাশাপাশি এই অ্যাকশন থ্রিলারে জ্যাকলিনকে দেখার জন্য উন্মুখ দর্শকরা। কিন্তু তার একসপ্তাহ আগেই এল একটা খারাপ খবর। সিনেমাটির শুটিং করতে গিয়ে জ্যাকলিনের চোখ চিরদিনের জন্য জখম হয়েছে বলে জানা গেল।


জ্যাকলিনের চোখে আঘাতটা লেগেছিল গত মার্চ মাসেই। সেসময় পেস ৩-র শুটিং চলছিল আরব আমিরশাহির আবুধাবি-তে। স্কোয়াশ খেলার দৃশ্য করতে গিয়ে চোখের ঠিক ওপরে আঘাত লেগেছিল জ্যাকলিনের বলে জানিয়েছিলেন রেস ৩-এর প্রযোজক রমেশ তৌরানী। বলা হয়েছিল আঘাত সেরকম গুরুতর নয়। আবুধাবির হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে সেটে ফিরে এসে নির্ধারিত শুটিং শেষও করেছিলেন জ্যাকলিন।

শনিবার রাতে ইনস্টাগ্রামে এই অভিনেত্রী জানান, তাঁর চোখের আঘাতটি স্থায়ী। তাঁর দেখার ক্ষেত্রে কোনও অসুবিধা হচ্ছে না হলেও তাঁর চোখের আইরিশ আর কোনওদিন নিখুঁত বৃত্তাকার হবে না।

রেস ফ্র্যাঞ্চাইসির এই তৃতীয় সংস্করণটি নিয়ে ইতিমধ্যেই যতেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। পরিচালক জুটি আব্বাস-মস্তানের জায়গায় এই ছবির পরিচালনায় আনা হয়েছে রেমো ডি 'সুজা-কে। জ্যাকলিন ও সালমান ছাড়াও সিনেমাটিতে আছেন ডেইজি শাহ, অনিল কাপুর, সাকিব সালিম এবং ববি দেওল। রেস ৩ প্রথম ভারতীয় অ্যাকশন চলচ্চিত্র হিসেবে থ্রিডি-তে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad