ফ্ল্যাটে খুন মহিলা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 June 2018

ফ্ল্যাটে খুন মহিলা



কসবার টেগোর পার্কের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ।‌ নাম শীলা চৌধুরি (৫৫)। কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজ়েশনের (NATMO) পদস্থ আধিকারিক ছিলেন বলে জানা গেছে। রান্নাঘরে তাঁর দেহ উদ্ধার করে কসবা থানার পুলিশ। সেসময় তাঁর পরনে ছিল একটি নাইটি। খোলা ছিল গ্যাসের পাইপ লাইন। কসবা থানা পুলিশ এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের বিশেষজ্ঞদের ধারণা, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। এবং পরিচিত কেউ খুনের সঙ্গে জড়িত। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শীলাদেবীর ব্যবহৃত একটি আলমারির সামগ্রী ওলট-পালট অবস্থায় ছিল।

শনিবার বিকেল সাড়েপাঁচটা নাগাদ কসবা থানায় ফোন করে বিষয়টি জানানো হয়। কসবা থানার এক SI ঘটনাস্থানের দিকে রওনা দেন। বিষয়টি জানানো হয় লালবাজারে। পুলিশ ওই ফ্ল্যাটে গিয়ে দেখতে পায়, বাড়ির রান্নাঘরে পড়ে রয়েছে শীলাদেবীর দেহ। গ্যাসের পাইপ লাইন খোলা। পাশের ঘরে থাকা একটি আলমারির সামগ্রী লন্ডভন্ড। সেসময় বাড়িতে ছিল শীলাদেবীর এক বন্ধু ও পরিচারিকা।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে তদন্তকারী অফিসার ভেবেছিলেন ডাকাতির জন্য খুন হয়েছেন শীলাদেবী। কারণ আলমারির প্রতিটি সামগ্রী লন্ডভন্ড ছিল। যদিও পরে লালবাজারের গোয়েন্দা ও হোমিসাইড বিভাগের অফিসাররা জানান, পরিচিত কেউ খুন করেছেন ওই মহিলাকে। ফ্ল্যাটে থাকা বন্ধু ও পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে শীলাদেবীকে। এতে তিনি অচৈতন্য হয়ে পড়লে, বালিশের মতো কিছু দিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করা হয়।

পুলিশ জানতে পেরেছে, শীলাদেবী স্বামীর সঙ্গে থাকতেন না। ওই ফ্ল‍্যাটে আসতেন সপ্তাহান্তে। অন্যদিনগুলো সল্টলেকে দিদির বাড়িতে থাকতেন। ছেলে চাকরি সূত্রে থাকে অ্যামেরিকায়। তাঁকেও খবর দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad