প্রবল গোষ্ঠীদ্বন্দের জেরে বিজেপির হুগলি
সাংগঠনিক জেলার সভাপতি ও রাজ্য সম্পাদকের অপসারন চেয়ে পোষ্টার পড়ল খোদ হুগলি
সাংগঠনিক জেলার কার্যালয়ে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে চুঁচুড়ায় বিজেপির প্রধান
কার্যালয়ে। এই ঘটনায় বিজেপির হুগলি সাংগঠনিক জেলা জুড়ে ব্যাপক সোরগোল
পড়ে যায়। দীর্ঘ দিন ধরেই হুগলি সাংগঠনিক জেলায় বিজেপির অন্দরে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ
চলছিল। এদিনের এই ঘটনায় সেটা প্রকাশ্যে চলে এলো বলে মনে করছেন রাজনৈতিক
পর্যবেক্ষকরা।
সোমবার দুপুরে হুগলি
জেলায় বিজেপির ডিএম ডেপুটেশনের অনুষ্ঠান রয়েছে। সকালের এই ঘটনায় সেই ডিএম
ডেপুটেশনে কতটা লোকজন হবে সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে। হঠাৎ কেন জেলা সভাপতি ও
রাজ্য সম্পাদকের বিরুদ্ধে এই পোষ্টার পড়ল?
বিজেপির একাংশ কর্মীদের
অভিযোগ, হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সুবীর নাগের ঊদ্ধত্য ও হটকারী সিদ্ধান্তের
জেরে বিজেপির সংগঠন হুগলিতে মুখ থুবরে পড়েছে। আর তা না হলে শেষ পঞ্চায়েতে দল আরও
ভালো ফল করত। এই গোটা বিষয়টাতে মদত দিচ্ছেন ওই রাজ্য সম্পাদক। এই দুইজন মিলিত ভাবে
আগামী লোকসভা ভোটে হুগলি বিজেপিকে তৃণমূলের হাতে বিক্রী করে দেবে। অন্তত এমনটাই
অভিযোগ তুলে সরব হয়েছেন হুগলি সাংগঠনিক জেলার একাংশ বিজেপির নেতা কর্মীরা।
সূত্রের খবর, এদিন
সুযোগ পেলে হুগলি সাংগঠনিক জেলার বিজেপির একাংশ নেতা কর্মীরা বিজেপির কেন্দ্রীয়
নেতা মুকুল রায়কে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখাতে পাড়েন।
গোটা বিষয়টি নিয়ে
বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সুবীর নাগ বলেন, দল বড় হলে বিরোধীরা অপপ্রচার
করতে এই ধরনের কুৎসা ও অপপ্রচারের ঘটনা ঘটায়। এর থেকেই প্রমান হয় আমরা ঠিক পথেই
রয়েছি।

No comments:
Post a Comment