অনুষ্ঠানবাড়িতে মরণফাঁদ! মৃত ২ শিশু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 18 June 2018

অনুষ্ঠানবাড়িতে মরণফাঁদ! মৃত ২ শিশু


চাঁদনী, কাঁথি : রবিবার বাবা মায়ের সঙ্গে মাসী বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল দুই শিশু। কিন্তু অসাবধানতা বশতঃ অনুষ্ঠানবাড়িতে পেতে রাখা বিদ্যুতের তারে পা জড়িয়ে মৃত্যু হয় তাদের।

মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার ভবানীচকের রসুলপুর গ্রামে। মৃত দুই ভাইয়ের নাম শুভজিৎ আচার্য (৭) ও সত্যজিৎ আচার্য (৩.৫)।

রবিবার রাত্রি ২টো নাগাদ তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানানো হয়েছে, মৃত শিশুদের বাড়ি এগরা থানার পানিপারুলের সরিষা গ্রামে। বাবা রঞ্জিত আচার্য ও মায়ের সঙ্গে তাঁরা রবিবার পটাশপুরে বিয়ে বাড়িতে যায়।

এদিন কাঁথি হাসপাতালে মৃতদের প্রতিবেশী কার্ত্তিক গিরি জানিয়েছেন, গতকাল রাত্রি ৮টা নাগাদ প্রথমে ছোটভাইয়ের পায়ে বিদ্যুতের তার জড়িয়ে যায়। তাঁকে বাঁচাতে গিয়ে দাদাও বিদ্যুৎপৃষ্ট হয়।

তাঁদের উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলেও বাচ্চাদের সঞ্জা ফেরেনি। আশঙ্কাজনক অবস্থায় রাত্রি ২টো নাগাদ তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

No comments:

Post a Comment

Post Top Ad