করিনা কার মতন হতে চান? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 June 2018

করিনা কার মতন হতে চান?


শাশুড়ি আর বউমার সম্পর্ক সব সময় আদায় কাঁচকলায় হয় না। তাঁদের মধ্যে মধুর সম্পর্কও হয়। শুধু তা-ই নয়, এখানে বউমা আবার শাশুড়ির দিওয়ানা। শাশুড়িমার মতো হতে চান তিনি। বললেন বলিউড তারকা কারিনা কাপুর খান। কারিনার পাশাপাশি বলিউডের আরও তিন তারকা জানান তাঁরা কার জন্য দিওয়ানা।
সম্প্রতি কারিনার বলিউডে দ্বিতীয়বার অভিষেক হলো ‘ভিরে দ্য ওয়েডিং’ ছবির মাধ্যমে। মা হওয়ার পর কারিনার এটা প্রথম ছবি। কারিনা ছাড়া এই ছবিতে আছেন সোনম কাপুর আহুজা, স্বরা ভাস্কর ও শিখা তলসানিয়া। শশাঙ্ক ঘোষ পরিচালিত এই ছবি বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছে। আর এই বলিউড সুন্দরীর অভিনয়ও ভীষণ প্রশংসিত হয়।
মা হওয়ার পরও তাঁর ভক্তের সংখ্যা এতটুকু কমেনি। হাজার হাজার দর্শক বলিউডের বেবোর দিওয়ানা। কিন্তু কারিনা তাঁর ‘শাশুড়িমা’ শর্মিলা ঠাকুরের দিওয়ানা। সম্প্রতি ‘ভিরে দ্য ওয়েডিং’ ছবির সাফল্য অনুষ্ঠানে কারিনাকে প্রশ্ন করা হয়, গত শতকের পঞ্চাশ আর ষাটের দশকের কোন বলিউড অভিনেত্রীর মতো তিনি হতে চান। কারিনা এতটুকু না ভেবে সঙ্গে সঙ্গে শাশুড়িমার নাম নেন। তিনি বলেন, ‘আমি আমার শাশুড়িমার (শর্মিলা ঠাকুর) মতো হতে চাই। তাঁর দ্বারা আমি ভীষণভাবে প্রভাবিত। আমি শাশুড়িমার মতো জীবনধারা নির্বাহ করতে চাই।’

কারিনার এ বক্তব্য প্রমাণ করেছে, আর পাঁচজন শাশুড়ি-বউয়ের মতো তাঁদের সম্পর্ক নয়। আর বউদের মুখ থেকে শাশুড়ির প্রশংসা কমই শোনা যায়। সত্যি কারিনা ব্যতিক্রমী।

একই প্রশ্নের জবাবে কারিনার ‘ভিরে দ্য ওয়েডিং’ ছবির তিন সঙ্গীর কাছ থেকে তিন রকম জবাব পাওয়া যায়। ওই সময়ের নায়িকাদের মধ্যে সোনমের পছন্দের হলেন ওয়াহিদা রহমান ও নূতন। এই দুই নায়িকা তাঁকে দারুণ প্রভাবিত করেন। স্বরা ভাস্করের মুখে শোনা যায় অভিনেত্রী মধুবালার নাম। আর শিখা বলেন, ‘আমি মীনা কুমারীর মতো হতে চাই।’

No comments:

Post a Comment

Post Top Ad