ব্রেকিংঃ গ্রেফতার মেসি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 June 2018

ব্রেকিংঃ গ্রেফতার মেসি!


রাশিয়ায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন লিওনেল মেসি! শিরোনাম দেখেই ভক্তদের চমকে ওঠার কথা। তবে আসল ঘটনায় কিছুটা আশ্বস্ত হতে পারেন তারা। রুশ পুলিশের সঙ্গে যার ছবি ভাইরাল হয়েছে তিনি আসল মেসি নন, ইরানের বাসিন্দা রেজা পারাসতেশ। লিওনেল মেসির সাথে তার চেহারা-অবয়বের প্রচুর মিল। 
বিশ্বকাপের সময়তো আরও বেশি উচ্চতায় উঠে গেছেন রেজা। মেসির লুক এ লাইক হওয়ায় হয়রানিও কম হয়নি। খবর বেরোয় ইরানিয়ান মেসি নাকি রাশিয়ান পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। এমন খবর দ্রুত ছড়িয়ে পড়লে রেজা নিজেই সংবাদটা উড়িয়ে দেন। 
মেসির আদলের কারণে ওখানে তার প্রচুর ফলোয়ার। আর্জেন্টাইন অধিনায়কের সাথে মিলের কারণে খ্যাতির বিড়ম্বনার কথা স্বীকার করে পোস্ট দিয়েছেন। ওখানে সামনে পেছনে পুলিশের সাথে হেঁটে যেতেও দেখা যাচ্ছে তাকে।
চলমান বিশ্বকাপে রাশিয়ায় হঠাৎ খবর, পথ থেকে রাশিয়ার পুলিশ মেসির মতো দেখতে রেজাকে গ্রেফতার করেছে। রেজা এখন মস্কোতে। তার দেশ খেলছে। কিন্তু তাকে নিয়ে আরও বেশি আগ্রহ দেখাচ্ছে আর্জেন্টাইন সমর্থকরা। মস্কোতে তাকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছে বলে জানা যায়।


কিন্তু নিজের ইনস্টাগ্রামে সব পরিষ্কার করেছেন ইরানিয়ান মেসি, ইরানে গুজবটা ছড়িয়ে পড়েছে যে মস্কোতে জনগণের ভোগান্তির কারণ হওয়ায় আমাকে গ্রেফতার করা হয়েছে। এটা সত্যি না। আসলে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ফ্যানরা আমার সাথে সেলফি তুলতে থাকেন। তাতে ট্র্যাফিক জ্যাম হয়ে যায়। এটা দেখে মস্কো পুলিশ আমাকে খুব বিনীতভাবেই এসকর্ট করে ক্রেমলিন ওয়ালের দিকে নিয়ে যান। আমাদের মধ্যে চমৎকার আলাপ হয়। তারাও আমার সাথে সেলফি তুলেছেন এবং অটোগ্রাফ নিয়েছেন।
এবারই প্রথম নয়। এর আগে ইরানের মেসি রেজাকে গেল বছর একবার পুলিশ স্টেশনে কাটিয়ে আসতে হয়েছে। তার গাড়িও জব্দ করা হয়েছিল। কারণ, হামাদান শহরের পথের মাঝে তাকে নিয়ে ভক্তরা এমন হই চই করতে থাকেন যে রাস্তাই বন্ধ হয়ে যায়। সবাই তার সাথে সেলফি তুলতে চান।

No comments:

Post a Comment

Post Top Ad