কষ্টে দিন কাটছে ক্যাটের! কেন জানুন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 June 2018

কষ্টে দিন কাটছে ক্যাটের! কেন জানুন?


জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মন ভালো নেই। ভীষণ কষ্ট পাচ্ছেন এই নায়িকা। সাবেক প্রেমিকের জন্যই মন কাঁদছে নায়িকার। ক্যাটরিনার সাবেক প্রেমিক রণবীর কাপুর এখন ‘ব্রহ্মাস্ত্র’। এই ছবির শুটিং করার সময় আরেক নায়িকা আলিয়া ভাটের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে তার। আর এই বিষয়টি কষ্ট দিচ্ছে ক্যাটরিনাকে।

আলিয়ার সঙ্গে নায়িকা রণবীরের সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। মূলত পরিচালক আয়ান মুখার্জির ওই ছবির শুটিংয়ের সময় থেকেই প্রেমের বাঁধনে জড়িয়ে পড়েন তারা।

শোনা যাচ্ছে, ক্যাটরিনা ও আলিয়াকে বলিউডের ‘বেস্ট ফ্রেন্ড’ বলা হতো। কিন্তু, রণবীরের সঙ্গে আলিয়ার ঘনিষ্ঠতায় নাকি অবাক হয়েছেন ক্যাটরিনা। ফলে, ভাট কন্যার সঙ্গে ইতোমধ্যেই আলিয়ার বন্ধুত্বে ভাটা পড়েছে। যদিও বিষয়টি নিয়ে ক্যাটরিনা বা আলিয়া কেউই মুখ খোলেননি।

অন্যদিকে সলমন খানের সঙ্গেই সময় কাটাতে দেখা যাচ্ছে ক্যাটরিনাকে। রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর পরই এক সময়ের প্রেমিক সলমনের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর শুটিং শুরু করেন ক্যাটরিনা কাইফ।

সলমনের জন্মদিনে গভীর রাতে ক্যাটরিনা তাকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন। এমন কী সেই রাতে দুজনকেই কালো পোশাকে দেখা যায়। এই ছবির শুটিংয়ের সময় থেকেই একে পরের সঙ্গে বিভিন্ন জায়গায় সময় কাটাতে শুরু করেন সলমন-ক্যাট।

No comments:

Post a Comment

Post Top Ad