ক্যাটের হাতে ১২ কোটি টাকা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 9 June 2018

ক্যাটের হাতে ১২ কোটি টাকা



বলিউড সুপারস্টার সালমান খানের ‘দাবাং: দ্য ট্যুর রিলোডেড’ এ বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত আয়োজনগুলোর মধ্যে অন্যতম। বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তরা বিশাল মঞ্চে প্রিয় তারকাদের ঝলমলে জাদু দেখতে মুখিয়ে আছে। শিগগিরই এই ট্যুর শুরু হবে যুক্তরাষ্ট্রে। চলবে দুই সপ্তাহ।

সল্লুর সঙ্গে ট্যুরে থাকবেন তার বিভিন্ন ছবির অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনাক্ষী সিনহা ও ডেইজি শাহ। এছাড়াও অংশ নেবেন প্রভুদেবা, মনীষ পল ও গুরু রানধাওয়া। ইতোমধ্যে পুরোদমে শুরু হয়েছে মহড়া। প্রতিদিন অনুশীলন করছেন তারা।

‘দাবাং’ ট্যুরের কনসার্টে কাপড়ে ঝুলে নৃত্য কসরত দেখাবেন ক্যাটরিনা। থাকছে জ্যাকলিনের পোল ড্যান্সিং। তাদের নিয়ে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির ‘সোয়াগ সে স্বাগত’ ও ‘রেস থ্রি’র ‘হিরিয়ে’ গানের তালে নাচবেন ‘সুলতান’ তারকা।

ট্যুরটিতে অংশ নেওয়ার বিনিময়ে সম্মানি পাওয়ার দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে থাকবেন ক্যাটরিনা। মেয়েদের মধ্যে একমাত্র ৩৪ বছর বয়সী এই অভিনেত্রীই মোটা অঙ্কের সম্মানি পেতে যাচ্ছেন। এর কারণও আছে।


সোনাক্ষী, জ্যাকলিন ও ডেইজির চেয়ে ক্যাটরিনা অসাধারণ নাচিয়ে। একইসঙ্গে বড় তারকাও। তাই তাকে দেওয়া হচ্ছে ১২ কোটি রুপি। এক ট্যুর থেকেই এত বিপুল অর্থ আয়ের নজির খুব কম।

সেই তুলনায় সোনাক্ষী ও জ্যাকলিনের সম্মানির অঙ্ক নস্যি! তারা পাবেন যথাক্রমে ৬ কোটি রুপি ও ৮ কোটি রুপি। বোঝা যাচ্ছে, সোনাক্ষীর চেয়ে বেশি টাকা আসবে জ্যাকলিনের অ্যাকাউন্টে।

এদিকে ক্যাটরিনার হাতে এখন আছে আমির খানের বিপরীতে ‘থাগস অব হিন্দুস্তান’ (৭ নভেম্বর) ও শাহরুখ খানের সঙ্গে ‘জিরো’ (২১ ডিসেম্বর)। দুটি ছবিই মুক্তি পাবে এ বছর।

No comments:

Post a Comment

Post Top Ad