ধুন্ধুমার সিউড়ি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 9 June 2018

ধুন্ধুমার সিউড়ি



সরকারি বাসের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল সিউড়ির অরবিন্দ পল্লি। দুর্ঘটনার পর ওই বাসে আগুন ধরিয়ে দেন এলাকার বাসিন্দারা। আরও দুটি বাসে ভাঙচুর চালানো হয়। এরপর অবরোধ করা হয় ৬০ নম্বর জাতীয় সড়ক। অবরোধ তুলতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।

সিউড়ি থানার কামালপুরের বাসিন্দা ফিরোজ শেখ। আজ সকালে ডাক্তার দেখিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রী রেহেনা বিবি ও মেয়ে ফিরোজা খাতুনকে নিয়ে বাইকে বাড়ি ফিরছিলেন। অরবিন্দ পল্লির কাছে একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থানেই রেহেনা বিবি ও ফিরোজার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয় ফিরোজকে।

এরপরই স্থানীয় বাসিন্দারা ওই সরকারি বাসে ভাঙচুর চালান। পাশাপাশি ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। এছাড়া আরও দুটি সরকারি বাসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এক পুলিশকর্মীকেও মারধর করা হয়েছে।

সূত্র: ইনাডু

No comments:

Post a Comment

Post Top Ad