স্নেহা চক্রবর্তী, বীরভূম: কীটনাশক খেয়ে আত্মঘাতী হল তেরো বছরের এক অষ্টম শ্রেনির ছাত্রী ।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার জ্যেষ্ঠা গ্রামে । মৃতের নাম সুস্মিতা মাল (১৩) ।সোমবার রাতে সে নিজের বাড়িতে কীটনাশক খায় । তাকে উদ্ধার করে রামপুরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হলে গভীর রাতে সেখানেই তার মৃত্যু হয় ।
মৃতের পরিবারের দাবী, সজেন মাল নামে এক যুবকের সঙ্গে তার শারীরিক সম্পর্ক গড়ে উঠেছিল । সেই কারনে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এখন সে তিন মাসের অন্তঃসত্ত্বা । বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় সে লোকলজ্জার ভয়ে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে । ঘটনায় অভিযুক্ত যুবক সজেন মালের নামে নলহাটি থানায় নাবালিকাকে ধর্ষন ও খুনের লিখিত অভিযোগ জানিয়েছেন মৃতের পরিবার। ঘটনার পর পলাতক অভিযুক্ত যুবক । নলহাটি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

No comments:
Post a Comment