'খিচুড়ি সরকার বেশিদিন টেকে না': 'ঝ্যাঁটা মেরে মমতা ব্যানার্জীকে রাজ্য থেকে বিদায় করবে' - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 12 June 2018

'খিচুড়ি সরকার বেশিদিন টেকে না': 'ঝ্যাঁটা মেরে মমতা ব্যানার্জীকে রাজ্য থেকে বিদায় করবে'


“তৃণমূল যে পাপ করছে, তার ঘড়া পূর্ণ হয়ে গেছে। আমরা ওদের শাস্তি দেব না। এমন একদিন আসছে যেদিন পশ্চিমবাংলার মানুষ কালীঘাটে গিয়ে ঝ্যাঁটা মেরে মমতা ব্যানার্জীকে রাজ্য থেকে বিদায় করবে।”মঙ্গলবার দুর্গাপুরে একটি জনসভা থেকে এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে  কটাক্ষ করেন বিজেপি রাজ্য নেতা জয় ব্যানার্জী।

তিনি বলেন, “আপনি (মমতা) যতই চ্যাঁচামেচি করুন না, আপনাকে সবাই তোষামোদ করে চলে। তারা আপনাকে গরম খাওয়ায়। আর আপনি গরম খান। তবে আপনি যাই করুন না কেন আগামী ২০ বছরেও আপনি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর সিংহাসন থেকে সরাতে পারবেন না।”

তৃণমূলের নেতা-মন্ত্রীদের উদ্দেশে তিনি বলেন, “তৃণমূলের টাকার নেশা হয়ে গেছে। ক্যানসার রোগ সারানোর জন্য এখন বাজারে নানা রকম ওষুধ এসে গেছে। কিন্তু, লোভ যদি কোনও নেতা নেত্রীর শরীরে ঢুকে যায়, তাহলে তা কোনও দিন সারে না। চায়ের দোকান থেকে শুরু করে বাস যেখানেই যান না কেন সেখানেই মানুষকে বলতে শুনবেন যে, তৃণমূল তাঁদের কোনও স্বপ্নই পূরণ করেনি। তৃণমূল সরকার চরম ব্যর্থ।”
কর্নাটকে জোট সরকারের প্রসঙ্গে জয় বলেন, “আজকে খিচুরি সরকার বানানোর চেষ্টা করছে। কর্নাটকে JD(S) ও কংগ্রেস জোট সরকার তৈরি করেছে। কিন্তু, আমার মনে হয় আর মাত্র দু'মাস। তারপর কর্নাটকে বিজেপি আসছে। কারণ ওরা নিজেদের মধ্যে এমন ঝগড়া করছে যে ওই সরকার আর টিকবে না। আগেও আমরা দেখেছি যে খিচুড়ি সরকার বেশিদিন টেকেনি।”

বিজেপি সরকারের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে এদিন দুর্গাপুরের সিটি সেন্টারে একটি সভার আয়োজন করা হয়। জয় ব্যানার্জির পাশাপাশি এই সভায় ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। ইদে ছুটি ঘোষণা করার প্রসঙ্গে তিনি বলেন, “হঠাৎ করে আমরা দেখলাম যে ইদের সময় তিনদিন ছুটি। তারপর সরকারের তরফে জানানো হল যে কেউ এভাবে গুজব ছড়িয়েছে। কিন্তু, অ্যাডিশনাল সেক্রেটারি যে সই করেছে সেটা কি ভুল ? সরকার একটা নোটিস ইশু করে। কিন্তু, জন প্রতিরোধের ভয় বলছে সেটা মিথ্যে।”

No comments:

Post a Comment

Post Top Ad