‘পাঁচ পেনাল্টি মিস করার পরও আমি ম্যারাডোনাই’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 June 2018

‘পাঁচ পেনাল্টি মিস করার পরও আমি ম্যারাডোনাই’


লিওনেল মেসি পেনাল্টি মিস করে দেশকে জয় থেকে বঞ্চিত করেছেন। এজন্য সমালোচনাও কম শুনতে হচ্ছে না আর্জেন্টিনার অধিনায়ককে।

তবে এর মাঝে একজনকে পাশে পাচ্ছেন মেসি, তিনি ডিয়েগো ম্যারাডোনা। আইসল্যান্ডের বিপক্ষে মেসির এ ভুলকে বড় করে দেখতে রাজি নন এ ফুটবল কিংবদন্তী। তার মতে, এসব ঘটনা খুবই স্বাভাবিক।

শনিবার গ্রুপ ডির দল আর্জেন্টিনা ১-১ গোলে ড্র করে আইসল্যান্ডের বিপক্ষে। ম্যারাডোনা বলেন, আমিও খেলোয়াড়দের দোষ দিতে চাই না, মেসিকে তো অবশ্যই না।
মাঠে সে তার সবটুকু উজাড় করে দিয়েছে। আমি পাঁচটি পেনাল্টি মিস করেছি এবং এসবের পরও আমি ডিয়েগো ম্যারাডোনাই ছিলাম। মেসি পেনাল্টি মিস করার কারণে আর্জেন্টিনার দুই পয়েন্ট কমে গেছে এটা আমি বিশ্বাস করি না।বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। পরের সপ্তাহে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে নাইজেরিয়ার বিপক্ষে।

No comments:

Post a Comment

Post Top Ad