বিগ ব্রেকিং : চুঁচুড়ার বিধায়ক বিক্ষোভের মুখে পড়তেই বিক্ষোভকারীদের মারধর দিলেন তৃণমূল নেতারা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 11 June 2018

বিগ ব্রেকিং : চুঁচুড়ার বিধায়ক বিক্ষোভের মুখে পড়তেই বিক্ষোভকারীদের মারধর দিলেন তৃণমূল নেতারা!


একটি পুকুর ভরাটকে ঘিরে উত্তেজনা ছড়ালো। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে চূঁচুড়া থানার ব্যান্ডেল কাজীডাঙা এলাকায়। একটি সাড়ে চার কাঠা পুকুর ভরাটের খবর শুনে এদিন সকালে এলাকার বিধায়ক অসিত মজুমদার কাজীডাঙ্গা এলাকায় যান।

সেখানে প্রথমেই এলাকার পঞ্চায়েত প্রধান রুমা রায় পালকে কুৎসিত ভাষায় ভৎসনা করেন। বলেন আপনার চোখে কি নেবা হয়েছিলো। ওই পুকুরের মালিক মোট নয় জন। তারা বিধায়ককে বলতে যান তাদের এলাকায় অনেকেই নানা ভাবে জমি ভরাট করে চলেছে। আর তারা গরিব মানুষ ভরাট করলেই দোষ।
এই কথা শুনেই ক্ষিপ্ত হয়ে উঠে বিধায়ক। এরপরই বিধায়কের সঙ্গে থাকা লোকেদের নির্দেশ দেন মারধরের। তারপরই তাদের পেটাতে শুরু করে বিধায়কের লোকজন। পালিয়ে যাবার চেষ্টা করলেও রেহাই মেলেনি বিধায়কের সাঙ্গ পাঙ্গ দের হাত থেকে।

No comments:

Post a Comment

Post Top Ad