মোদীর চূড়ান্ত সতর্ক বার্তা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 June 2018

মোদীর চূড়ান্ত সতর্ক বার্তা



জারি হল চূড়ান্ত সতর্কতা। বিশেষ অনুমতি ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আসতে পারবেন না মন্ত্রী, আধিকারিকরাও। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই সতর্কবার্তা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG) অনুমতি দিলে তবেই মন্ত্রী, অফিসাররা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০১৯ লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী “সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য (মোস্ট ভ্যালিউবেল টার্গেট)”।

SPG-র তরফেও প্রধানমন্ত্রীকে পরামর্শ দেওয়া হয়েছে, যাতে তিনি লোকসভা নির্বাচনের সময় রোড শোয়ে কাটছাঁট করেন। জনসভা বেশি করুন অসুবিধা নেই। জনসভার নিরাপত্তা ম্যানেজ করা সম্ভব। কিন্তু, রোড শোয়ের ক্ষেত্রে পাবলিকের খুব কাছাকাছি চলে আসেন মোদি। যা ঝুঁকিপূর্ণ। 
প্রসঙ্গত, ৭ জুন পুনে পুলিশ দাবি করে, কয়েকজনের কাছ থেকে কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে। তাদের সঙ্গে মাওবাদী যোগ পাওয়া গেছে। উদ্ধার হওয়া কাগজ থেকে জানা গেছে, রাজীব গান্ধির কায়দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের ছক কষছিল মাওবাদীরা। বিরোধীরা এই দাবি উড়িয়ে দিলেও স্বরাষ্ট্রমন্ত্রক মেনে নেয়, প্রধানমন্ত্রীর প্রাণের ঝুঁকি সর্বোচ্চ।  এদিকে, কিছুদিন আগেই শান্তিনিকেতন এসেছিলেন আচার্য নরেন্দ্র মোদি। সেখানে ছয়স্তরীয় নিরাপত্তা ভেঙে তাঁর পা ছুঁয়ে প্রণাম করে এক ব্যক্তি। যা নিয়ে বেশ চিন্তায় স্বরাষ্ট্রমন্ত্রক। তাই, প্রধানমন্ত্রীর সফরের সময় মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গের পুলিশকে আরও বেশি সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

সেইসঙ্গে নিরাপত্তাবাহিনীর তরফে বিশেষভাবে নজরদারি চালানো হবে কেরালার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI)-র উপর। সরকার মনে করছে, PFI চরমপন্থী সংগঠন। তাই তাদের উপর নজর রাখা জরুরি।

No comments:

Post a Comment

Post Top Ad