রবিবার রাষ্ট্রপতি ভবনে বসছে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের চতুর্থ বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকবেন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে শনিবার দিল্লি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের আয় দ্বিগুণ করা, আয়ুষ্মান ভারত, ন্যাশনাল নিউট্রিশান মিশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি কাউন্সিলের বৈঠকে আলোচনা হতে পারে। গান্ধিজির ১৫০তম জন্ম দিবস পালনের বিষয়ে আলোচনা হতে পারে। এছড়াও বৈঠকে উঠবে মা ও শিশুদের টিকাকরণ কর্মসূচি মিশন ইন্দ্রধনুষের বিস্তারের কথাও।
আগের বছর যে সব কাজ সম্পন্ন হয়েছে সেসব কাজের পর্যালোচনা করবে গভর্নিং কাউন্সিল। ভবিষ্যতে কোন কোন ক্ষেত্রের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে তাও আলোচনা হবে।
বৈঠক কেন্দ্রীয় মন্ত্রীরা, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেনন্ট গভর্নর ও কেন্দ্রীয় সরকারের ঊর্ধ্বতন কর্তারা উপস্থিত থাকবেন।

No comments:
Post a Comment