২৮ জুন পুরুলিয়া সফরে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। পুরুলিয়ার শিমুলিয়া ময়দানে হবে সভা। তার আগে আজ সভাস্থান পরিদর্শন করেন মুকুল রায়। সেইসঙ্গে তিনি মৃত তিন দলীয় কর্মী ত্রিলোচন মাহাত, দুলাল কুমার ও জগন্নাথ টুডুর বাড়ি যান।
সভাস্থান পরিদর্শনে এসে মুকুলবাবু বলেন, “অমিতজি আসছেন। তদন্তকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। আমরা দলীয় কর্মীর মৃত্যুর CBI তদন্ত চাই।” তিনি আরও বলেন, “বাংলাকে পরিবর্তনের পথ দেখিয়েছিল নন্দীগ্রাম। এবার পরিবর্তনের পথ দেখাবে পুরুলিয়া।”
মৃত BJP কর্মীদের বাড়িও যান মুকুলবাবু। অমিত শাহের সভায় আসার আমন্ত্রণ জানান পরিবার পরিজনদের। এরপর মুকুলবাবু বলেন, “ত্রিলোচন খুনে CID তদন্তে আমরা খুব একটা খুশি নই। FIR হয়েছিল ছ'জনের নামে। তাদের একজনকেও গ্রেপ্তার করা হয়নি। পাঞ্জাবি মাহাত ভারতীয় জনতা পার্টির কেউ নন। কিন্তু, FIR-এ যাদের নাম দেওয়া হয়েছিল তারা কেউ গ্রেপ্তার হয়নি। CID-র ভূমিকা হচ্ছে, কোথায় কে তৃণমূল থেকে BJP-তে এসেছে তার খবর নাও। কোথায় BJP বাড়ছে তার খবর নাও। কোথায় কার পকেটে গাঁজা দিয়ে পাঠিয়ে দেওয়া হবে তার খবর নাও।”

No comments:
Post a Comment