দ্বিতীয় জামাইষষ্ঠীতে খুনী জামাই!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 June 2018

দ্বিতীয় জামাইষষ্ঠীতে খুনী জামাই!!



দ্বিতীয় জামাইষষ্ঠীর আগেই  খুনী হয়ে গেল জামাই।মেয়ে-জামাইয়ের উপহার আর দেওয়া হল না মায়ের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণী এলাকায়। মৃতার নাম পায়েল রায়(৩২)। ঘটনায় নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। আটক করা হয়েছে পায়েলের স্বামী মৃগাঙ্ক রায়কে। শ্বশুরবাড়ির অন্য সদস্যরা পলাতক।


পরিবারের সদস্যদের অভিযোগ শ্বশুরবাড়ির অত্যাচারে এই ঘটনা ঘটেছে।গাঙ্ক নিউটাউন এলাকার একটি ইংরাজি মাধ্যম স্কুলের শিক্ষক। ম্যাট্রিমনিয়াল সাইটের মাধ্যমে তাঁদের মধ্যে প্রথম আলাপ হয়। তারপর তৈরি হয় ভালোবাসার সম্পর্ক। ২০১৭ সালের জানুয়ারি মাসে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকে নানাকারণে পায়েলের উপর অত্যাচার চালানো হত বলে অভিযোগ করেন পায়েলের মা বলাকা চক্রবর্তী। বলাকা দেবী জানান, বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ তাঁর সঙ্গে কথা হয় পায়েলের। স্বামীর জন্য পাঞ্জাবি কিনে রাখার কথাও বলেন পায়েল। কয়েকদিন পরেই জামাইষষ্ঠীর সময় তাঁরা যাবেন বলেও জানান। বলাকা দেবী জানান, তারপরই রাত ১০টা নাগাদ মৃগাঙ্ক ফোন করে জানায় পায়েল আর নেই।

খবর দেওয়া পুলিশে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃগাঙ্ককে।

No comments:

Post a Comment

Post Top Ad