ব্রেকিং: অসুস্থ বিপাশা বসু! খবর ইনস্টায় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 June 2018

ব্রেকিং: অসুস্থ বিপাশা বসু! খবর ইনস্টায়



বলিউড অভিনেত্রী বিপাশা বসু। অভিনয় করেছেন অনেক জনপ্রিয় ও ব্যবসাসফল সিমেনায়। বর্তমানে তিনি অসুস্থ। আর সেই অসুস্থতার খবর নিজেই জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে।

বিপাশার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তে বেশি সময়ও লাগেনি। ইনস্টাগ্রামে কিছু ইমোটিকনস দিয়ে বিপস্ লেখেন, ‘Being sick sucks. Been sick for way tooooo long!!!! Enough I say… Enough’. প্রিয় অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়ে ভক্তরা দ্রুত সুস্থতার কথা লিখতে থাকেন।
করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের পর তেমন সাড়া ফেলে দেওয়ার মতো ছবিতে কাজ করেননি বিপাশা। তবে শোনা যাচ্ছে, গায়ক মিকা সিং প্রযোজনায় আদত ছবিতে প্রধান চরিত্রেই অভিনয় করতে চলেছেন তিনি। আর বিপরীতে থাকছেন তার স্বামী করণ। এর আগে অ্যালোন ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের।

No comments:

Post a Comment

Post Top Ad