কাশ্মীরের সন্ত্রাস রুখতে মোদীর নয়া চাল! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 June 2018

কাশ্মীরের সন্ত্রাস রুখতে মোদীর নয়া চাল!


জম্মু ও কাশ্মীরে পিডিপি -র সঙ্গে জোট ভাঙল বিজেপি। মঙ্গলবার দিল্লিতে এবিষয়ে বৈঠকে বসেছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেখানেই জোট ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়।রমজান মাসের পরে সন্ত্রাস বিরোধী অভিযান পুনরায় চালু করার সিদ্ধান্তের পর থেকেই দুইপক্ষের মধ্যে দূরত্ব তৈরি হয়।পিডিপি নেত্রী তথা জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি চাইছিলেন কেন্দ্রীয় সরকার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনায় বসুক। এই বিষয়টি নিয়েই কেন্দ্রীয় সরকারের সঙ্গে পিডিপি-র দূরত্ব বাড়ে।


বিজেপি-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাম মাধব বলেন, "সন্ত্রাস, হিংসা এবং মৌলবাদ বৃদ্ধি পাচ্ছে। উপত্যাকায় মানুষের মৌলিক অধিকার বিপদে রয়েছে। সুজাত বুখারির হত্য়া একটা উদাহরণ। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। রাজ্যের পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাজ্যের ক্ষমতার লাগাম রাজ্যপালকে হস্তান্তরিত করা হবে। উপত্যকার জন্য কেন্দ্র সবকিছু করেছে। পাকিস্তানের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পুরোপুরি থামানোর জন্য আমরা সবরকম চেষ্টা করেছি। কিন্তু, পিডিপি তাদের কথা রাখতে পারেনি। জম্মু এবং লাদাখে উন্নয়নকাজে আমাদের নেতারা পিডিপি-র কাছে প্রচুর বাধা পাচ্ছে। এই পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরে রাজ্যপালের শাসন জারি হলেও, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।" 

No comments:

Post a Comment

Post Top Ad