সদ্যোজাত শিশু চুরি বাম কাউন্সিলরের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 June 2018

সদ্যোজাত শিশু চুরি বাম কাউন্সিলরের!


মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: এবার সদ্যোজাত  শিশু চুরি করে এনে বিক্রির  অভিযোগ উঠল  সিপিএমের  প্রাক্তন  কাউন্সিলর ও তার  সাগরেদের বিরুদ্ধে । বজবজ থানায়  অভিযোগ দায়ের করা হয়েছে ।                                   

জানা গেছে, সদ্যোজাত চুরি করে বিক্রির করার জন্য অন্ধকারে সুযোগ নিয়ে গ্রামবাসীর চোখে  ধুলো দিয়ে পালাতে  সক্ষম হয় প্রবীর সানি ও তার দলবলেরা  বজবজ ১৯ নম্বর ওয়ার্ডের সিপিএমের  প্রাক্তন কাউন্সিলর -প্রবীর সানি । গত দুই তিন দিন আগে অটোরিক্সা করে একটি বাচ্চা  আনে  সেখ হামিদুল ইসলাম আর প্রবীর সানি । সেই 4-5 দিনের শিশুটিকে  রাখে সেখ সারফুদ্দিনের কাছে এই সারফুদ্দিন  আগে কুখ্যাত দুষ্কৃতী হিসাবে পরিচিত ছিল । এই সারফুদ্দিনের 2 টো বিবাহ, প্রথম স্ত্রী কাছে বাচ্চা টা রাখতে গেলে প্রথম স্ত্রী রাখতে অস্বীকার করাই  দ্বিতীয় স্ত্রী সেখ সাবিনা বিবির কাছে আনে, এই সাবিনা বিবি এই সদ্য কিছু দিনের বাচ্চা টি রাখতে  অস্বীকার করে  ও জিঞ্জাসা করে কার বাচ্চা কোথা থেকে পেয়েছে জিঞ্জাসা করাই মদ্যপ অবস্থাই থাকা  সারফুদ্দিন মারধোর শুরু করে । সারফুদ্দিন মারধোর করে সাবিনা বিবি চিৎকার  চেঁচামেচিতে ছুটে আসে  গ্রামের  মানুষ জন, সেই সমস্ত খবর পৌঁছে যাই  সিপিএমের প্রাক্তন কাউন্সিলার প্রবীর সানি ও তার সাগরেদের কাছে, ঘটনা স্থলে ছুটে এসে  বাচ্চা টি নিয়ে চলে যাওয়া চেষ্টা করে কথার অসঙ্গতি ঠেকাই এলাকার মানুষ ভিড় জমানো শুরু করে দেখে বাচ্চা টিকে নিয়ে চম্পট দেই,চারদিক থেকে যখন সকলে ছুটে আসতে থাকে দেখে একটি বনের ( ঝোপের ) মধ্যে ফেলে দিয়ে  পালিয়ে যাই । এলাকার  মানুষ জন বজবজ থানাই  খবর দিলে  ঘটনা স্থলে বজবজ থানার পুলিশ আসে ও বাচ্ছাটি উদ্ধার করে বজবজ খরিবেড়িয়া  হসপিটালে ভর্তি করা হয়েছে,  ঘটনা ঘটেছে  দক্ষিণ  24 পরগণার  বজবজ থানার  বজবজ পৌরসভার  19 নম্বর ওয়ার্ডের মল্লিক পাড়ার ঘটনা । এই প্রবীর সানি  2005 - 2010 পর্যন্ত কাউন্সিলার ছিল  বজবজ পৌরসভার ।

No comments:

Post a Comment

Post Top Ad