ছবিঃ বিভাস লোধ
অগ্নি নির্বাপণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে রাজ্য সরকার দমকলের ৪৭টি নতুন ইঞ্জিন পথে নামাচ্ছে। শুক্রবার চিন সফরে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আগে নবান্ন থেকে তিনি দমকলের এই নতুন ইঞ্জিনগুলির আনুষ্ঠানিক সূচনা করবেন। ৪৭টি ইঞ্জিনের পাশাপাশি তিনি ১০০টি নতুন মোটর সাইকেলও অগ্নি নির্বাপণ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের হাতে তুলে দেবেন।
ছবিঃ বিভাস লোধ
দলের রাজ্যসভার সাংসদদের তহবিলের টাকায় দমকলের এই গাড়িগুলি কেনা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। গতকাল বিকেলে নবান্নের সামনে নিয়ে আসা হয় দমকলের ইঞ্জিন ও বাইকগুলিকে। অগ্নি নির্বাপণ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা সেগুলি নিয়ে অনুষ্ঠানের মহড়া দেন।
ছবিঃ বিভাস লোধ
উল্লেখ্য, অগ্নি নির্বাপণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে রাজ্য সরকার বিভিন্ন জেলায় আরও ১০টি দমকল কেন্দ্র তৈরি করছে। মধ্যমগ্রাম, ব্যারাকপুর, কাকদ্বীপ, কাঁথি, ডানকুনিতে এই কেন্দ্রগুলি তৈরি হচ্ছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা দমকল কেন্দ্রগুলির আধুনিকীকরণের কাজও শুরু হয়েছে। রাজ্যে বর্তমানে ১৩১টি দমকল কেন্দ্র রয়েছে। তার সঙ্গে এই ১০টি নতুন কেন্দ্র যোগ হতে চলেছে। চলতি বছরের মধ্যেই নতুন দমকল কেন্দ্রগুলি কাজ শুরু করবে বলে প্রশাসনিক সূত্রে খবর।



No comments:
Post a Comment