অামেরিকার মেরিল্যান্ডে এক সংবাদপত্র অফিসে ঢুকে গুলি চালাল এক যুবক। বৃহস্পতিবার দুপুর ৩টায় (অামেরিকার সময়) এই হামলা হয়। হামলায় পাঁচজন মারা গিয়েছেন। বেশ কয়েকজন গুরুতর জখম। পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে।মেরিল্যান্ডের অ্যানাপোলিসে ক্যাপিটাল গেজেট সংবাদপত্রের অফিসে এই হামলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০-২৫ বছরের এক শ্বেতাঙ্গ যুবক আগ্নেয়াস্ত্র ও একটি ব্যাগ নিয়ে ক্যাপিটাল গেজেটের অফিসে ঢোকে। তারপরেই সে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। গুলিতে ঘটনাস্থলেই নিহত হন সংবাদপত্র অফিসের পাঁচ কর্মী। একাধিক কর্মী গুরুতর জখম হয়েছেন। প্রাণ বাঁচাতে অনেক কর্মী অফিসের ডেস্কের নিচে আশ্রয় নেন। হামলার খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে যায়। পুলিশকে দেখে হামলাকারী আত্মসমর্পণ করে। পুলিশ জানিয়েছে, আগ্নেয়াস্ত্র ছাড়াও হামলাকারীর ব্যাগ থেকে নকল গ্রেনেড এবং স্মোক বম উদ্ধার হয়েছে। মেরিল্যান্ড কাউন্টি পুলিশের ডেপুটি চিফ অ্যানে আরুনডেল বলেন, “হামলাকারী এখন পুলিশের হেপাজতে। তাকে জেরা করা হচ্ছে। তবে জেরায় সে নিজের পরিচয় জানাতে অস্বীকার করেছে। সংবাদপত্র অফিস চত্বর থেকে বিস্ফোরক জাতীয় একটি বস্তু পাওয়া গিয়েছে। সেটি নষ্ট করে ফেলা হয়েছে।”

No comments:
Post a Comment