পিজিতে চুরি! ধৃত স্বভাব চোর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 29 June 2018

পিজিতে চুরি! ধৃত স্বভাব চোর


কেউ চুরি করে অভাবে, কেউ আবার স্বভাবে। তেমনই এক স্বভাব চোরকে ধরেছে কলকাতা পুলিশ! দিন কয়েক আগে SSKM হাসপাতাল থেকে চুরি গিয়েছিল এক চিকিত্সকের ব্যাগ। সেই চুরির কিনারা করতে গিয়ে এমনই অবাক করা তথ্য পেল পুলিশ।  ফুটেজের সাহায্য নিয়ে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

গত ২৫ জুন SSKM হাসপাতালে চুরি হয়। চুরি যায় এক চিকিৎসকের ব্যাগ। ওই চিকিৎসক দাবি করেন, ব্যাগে ল্যাপটপ ছাড়াও একাধিক মূল্যবান সামগ্রী ছিল। ঘটনার পর ওই চিকিৎসক অভিযোগ দায়ের করেন ভবানীপুর থানায়। অভিযোগে জানান, হাসপাতালের রেস্টরুম থেকে চুরি গেছে তাঁর ব্যাগ। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। খতিয়ে দেখা হয় এসএসকেএম-এর সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজ দেখেই চোরকে শনাক্ত করে পুলিশ। গ্রেপ্তার করা হয় দীনেশ আগরওয়াল নামে অভিযুক্তকে।
কিন্তু দীনেশের সম্পর্কে খোঁজখবর করতে গিয়ে পুলিশের চোখ কপালে। অভিযুক্ত কলকাতার এক ধনী ব্যবসায়ী। তাঁর স্ত্রী আবার আইনজীবী!
পুলিশের দাবি, এসএসটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে, রেস্টরুম থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে দীনেশ। রাজারহাটে ফ্ল্যাট ও দমদমের নাগেরবাজারে বাড়ি রয়েছে দীনেশের। এর আগেও একাধিকবার চুরির অভিযোগ ওঠেছে তার বিরুদ্ধে।

No comments:

Post a Comment

Post Top Ad