২০১১ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘শত্রু’ সিনেমার মাধ্যমে টালিউডে পা রাখেন নুসরাত জাহান। এরপর বচনভঙ্গি আর অভিনয় দক্ষতার গুনে নজর কেড়েছেন সবার। একাধিক ব্যবসা সফল সিনেমা উপহার দেওয়ার পাশাপাশি জিৎ, দেব, অঙ্কুশসহ প্রথম সারির সব নায়কের সঙ্গেই জুটি বেঁধেছেন তিনি। আর বর্তমানে সময়ের অন্যতম ব্যস্ত নায়িকাও তিনি। সকলেই জানেন এ অভিনেত্রী এখনও ব্যাচেলর। কিন্তু সম্প্রতি গুঞ্জন ওঠে অনেক আগেই নাকি বিয়ে করেছিলেন এ অভিনেত্রী।
জানা যায়, গত বছরের ১ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক ভিক্টরকে বিয়ে করেন এই অভিনেত্রী। বিদেশ ভ্রমণের সময় নাকি নুসরাতের সঙ্গে তার পরিচয়, ঘনিষ্ঠতা এরপর প্রেম। বিয়ের পর নাকি বালিগঞ্জের একটি বাড়িতে বসবাসও করছেন তারা। সম্প্রতি এমন তথ্যই প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
এ প্রসঙ্গে এতদিন কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছিল না নুসরাতের। তবে আর চুপ থাকতে পারলেন না। সংবাদ মাধ্যমকে এই অভিনেত্রী জানান, তাদের সম্প্রতি বাগদান হয়েছে। খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন তারা।
নুসরাত আরো বলেন, ‘আমি যেদিন বিয়ে করব পুরো শহর জানবে। সাতদিন ধরে অনুষ্ঠান হবে। গত ছয় বছর আমরা একসঙ্গে বসবাস করছি। খুব শিগগিরই আমরা বিয়ে করব। আমাদের দুই পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক খুবই ভালো।’

No comments:
Post a Comment