ইফতারে শিল্পার নাচ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 8 June 2018

ইফতারে শিল্পার নাচ!



বলিউড তারকা শিল্পা শেঠি এবার সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি একটি ইফতার পার্টিতে গিয়ে টেবিলে বসে গানের তালে তালে নাচলেন এই বলিউড অভিনেত্রী। তার এমন আচরণে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি ইফতারের সময় ধারণকৃত ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেন শিল্পা। সেখানে দেখা যায়, আফলাতুন নামের একটি মিষ্টি খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন ৪২ বছর বয়সী এই তারকা।
তিনি ও তার বন্ধুরা খাবারটির স্বাদ নেয়ার পর অক্ষয় কুমার অভিনীত ‘আফলাতুন’ (১৯৯৭) ছবির গান বাজান। খাওয়ার ফাঁকে ওই গানে কণ্ঠও মেলান তারা। এমনকি গানের তালে তালে কিছুক্ষণ নাচেন।
এরপরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েন শিল্পা। অনেকেই লিখেন, পবিত্র রোজার মাসে শিল্পার এমন আচরণ করা ঠিক হয়নি। তবে শিল্পা বিষয়টিকে নেতিবাচক মনে করছেন না।
এই বলিউড অভিনেত্রী বলেন, ‘আমার বন্ধুর বাসায় ইফতার করছি। ও আমাদের এত খাবার পরিবেশন করেছে যে, আমরা খাবার নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ছিলাম। আমাদের এই পাগলামিকে কিছু মনে করবেন না।’

No comments:

Post a Comment

Post Top Ad